২ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

একশো দিনে ১০৩টি কাজ সম্পন্ন : রাকসুর ভিপি

রাবি প্রতিনিধি : দায়িত্ব গ্রহণের প্রথম ১০০ দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) শিক্ষার্থীদের কল্যাণে ১০৩টি কাজ সম্পন্ন করেছে বলে জানিয়েছে রাকসুর সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ।

তিনি বলেন, বাজেট সংকট ছিল আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাজেট না দিয়ে দীর্ঘদিন রাকসুকে অকার্যকর করে রাখা হয়েছিল। বাজেট না পাওয়ার অজুহাতে বসে না থেকে আমরা প্রায় ১০৩টি কাজ সম্পন্ন করেছি।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ‘রাকসুর ১০০ দিন: কার্যক্রম পর্যালোচনা ও জবাবদিহিতা’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় রাকসুর বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগের বিস্তারিত তথ্য সাধারণ শিক্ষার্থী ও সংবাদকর্মীদের সামনে উপস্থাপন করা হয়।

রাকসু ভিপি আরও বলেন, বাজেটের বাইরে আমাদের ৮ গুণ কাজ রয়েছে। তার মধ্যে আবাসিকতা ও অনাবাসিক ভাতা সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয়। আমরা এটা নিয়েই কাজ করছি। আমরা নতুন ৭টি হলের বরাদ্দ ম্যানেজ করতে পেরেছি। ইশতেহার পূরণ করতে মোট বাজেটের চেয়ে ৮ গুণ অর্থ প্রয়োজন হবে। সেটাও আমাদের ম্যানেজ করতে হবে। সে অনুযায়ী আমরা চেষ্টা করছি। শতভাগ ইশতেহার পূরণ করতে আমরা বদ্ধপরিকর, ইনশাআল্লাহ।

আরও পড়ুনঃ   ১২৫ কোটি টাকার প্রকল্প বন্ধে ডিও দিয়েছেন এমপি ওদুদ: অভিযোগ পৌর মেয়রের

সংবাদ সম্মেলনে রাকসুর সহসাধারণ সম্পাদক (এজিএস) এস এম সালমান সাব্বির ১০০ দিনের কার্যবিবরণী উপস্থাপন করেন। তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই শিক্ষার্থীদের প্রতি জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে কাজ করছে রাকসু।

তিনি আরও বলেন, হল সংসদের প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠক ও সম্মেলনের মাধ্যমে কাজের অগ্রগতি এবং বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়েছে। গত ১০০ দিনে গৃহীত কাজ ও উদ্যোগগুলোই আজ সবার সামনে উপস্থাপন করা হলো।

রাকসুর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে, শিক্ষাবান্ধব ও মানবিক ক্যাম্পাস গড়ে তুলতে শিক্ষা খাতে একাধিক কার্যকর উদ্যোগ গ্রহণ। শোককালীন পরিস্থিতিতে শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষায় উপস্থিতির ক্ষেত্রে ব্যবহারিকতা শিথিল করার প্রস্তাব দেওয়া। আবাসিক হল এলাকায় দ্রুতগতির যানবাহন চলাচল নিষিদ্ধ করার দাবি জানিয়ে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দেওয়া। হলগুলোতে ইন্টারনেট সমস্যার সমাধান ও আইসিটি সেন্টারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ডিজিটাল শিক্ষা কার্যক্রম জোরদার করার উদ্যোগ। পরিবহন দপ্তরের বাসের ট্রিপ বৃদ্ধি করে নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করার দাবি এবং শিক্ষার্থীদের প্রযুক্তিগত সমস্যা সমাধানে ‘টেক হেল্প ডেস্ক’ চালুর রোডম্যাপ ঘোষণা।

আরও পড়ুনঃ   জয়পুরহাটে দুর্ধর্ষ ডাকাতি, নারী–শিশুসহ আহত ৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। মেডিকেল সেন্টারে জরুরি চিকিৎসক, নার্স ও ওয়ার্ড বয়ের সংকট নিরসনে স্মারকলিপি প্রদান এবং চিকিৎসাসেবার মানোন্নয়ন নিয়ে মেডিকেল সেন্টারের পরিচালকের সঙ্গে মতবিনিময় করা হয়। ক্যাম্পাসে জরুরি রোগী পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স বরাদ্দের দাবি জানানো হয়। নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা এবং করোনা–পরবর্তী স্বাস্থ্যশিক্ষা উন্নয়নের বিষয়টি প্রশাসনের সামনে তুলে ধরা হয়। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের স্বাস্থ্যসংক্রান্ত সুবিধা বাস্তবায়ন এবং নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে সাইবার বুলিং ও অনলাইন হয়রানির ঘটনায় মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST