২৬ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে দুর্ধর্ষ ডাকাতি, নারী–শিশুসহ আহত ৬

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের কালাইে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের হামলায় নারী–শিশুসহ ছয়জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে উপজেলার বাখড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-গৃহকর্তা কছিমুদ্দিন (৬৫), তার স্ত্রী রোকেয়া বিবি (৫৫), বড় ছেলে গোলাম মোস্তফা (৪১), ছোট ছেলের স্ত্রী মালা বেগম (২৭) গোলাম মোস্তফার মেয়ে মিম্মা আখতার (১৬) এবং ছেলে রাহিফ (৮)।

আহতদের মধ্যে গোলাম মোস্তফা ও রোকেয়া বেগমকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং মালা বেগমকে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ   নাটোরে ট্রেন থেকে নেমে পানি আনতে গিয়ে যুবকের মৃত্যু

ভুক্তভোগী এবং পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ৮-১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল সীমানা প্রাচীর টপকে বাড়িতে প্রবেশ করে মালামাল লুট করতে থাকে। এ সময় বাড়ির নারী–শিশুরা চিৎকার ও কান্নাকাটি করলে এবং পুরুষ সদস্যরা বাধা দিলে ডাকাতরা রড–ধারালো অস্ত্র দিয়ে তাদের মারধর করে।

এরপর ৬ লাখ টাকা মূল্যের চারটি উন্নত জাতের গরু, ৩ লাখ টাকা মূল্যের দুই ভরি স্বর্ণালংকার, অর্ধ লাখ টাকার চাল, নগদ ১ লাখ ৭০ হাজার টাকাসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকদ্রব্য উদ্ধার সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার

এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, ‘খরব পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন, ‘এ ঘটনায় ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে। আর লুট হয়ে যাওয়া মালামাল উদ্ধারের তৎপরতাও চলছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১০

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১১

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১২

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৩

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৪

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৫

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৭

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৯

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

২০

Design & Developed by: BD IT HOST