৩০ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

গোদাগাড়ীর পাকড়ির নারায়ণপুরে ধানের শীষের প্রার্থী শরিফ উদ্দিনের গণসংযোগ ও পথসভা

স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পাকড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নারায়ণপুরে ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনের গণসংযোগ ও নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এই কর্মসূচিকে ঘিরে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নারায়ণপুর পরিণত হয় এক বিশাল জনসমুদ্রে।

পথসভায় তরুণ-যুবক থেকে শুরু করে প্রবীণ, শ্রমজীবী মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন। তিনি মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং এলাকার উন্নয়ন ও নাগরিক অধিকার নিশ্চিত করার বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন।

আরও পড়ুনঃ   রাবির বাজেট ৫১৯ কোটি টাকা, গবেষণায় ২.৭৩ শতাংশ

পথসভায় বক্তব্যে মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাই রাজনীতির সবচেয়ে বড় শক্তি। তিনি বলেন, মানুষের ন্যায্য অধিকার, সুশাসন ও টেকসই উন্নয়ন প্রতিষ্ঠাই তাঁর রাজনীতির মূল লক্ষ্য। এলাকার শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান এবং অবকাঠামোগত উন্নয়নে অগ্রাধিকার দেওয়ার কথাও তিনি উল্লেখ করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন পর এমন সরাসরি গণসংযোগে তারা নিজেদের কথা বলার সুযোগ পেয়েছেন। অনেকেই বলেন, এই পথসভা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের এক দৃঢ় প্রকাশ।

আরও পড়ুনঃ   রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

অনুষ্ঠান শেষে এলাকাবাসীর উষ্ণ অভ্যর্থনায় মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন উপস্থিত জনতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, জনগণের এই ভালোবাসা ও বিশ্বাসই পরিবর্তনের পথে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজশাহী–১ গোদাগাড়ী–তানোর আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে ধারাবাহিকভাবে গণসংযোগ ও পথসভা চালিয়ে যাচ্ছেন মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১০

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১২

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৫

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৬

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৭

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

১৮

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST