২ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

রাবির বাজেট ৫১৯ কোটি টাকা, গবেষণায় ২.৭৩ শতাংশ

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৫১৮ কোটি ৯৫ লক্ষ টাকা বাজেট অনুমোদন করা হয়েছে। বাজেটে বরাবরের মত এবারও গবেষণা খাতে তুলনামূলক কম এবং বেতন-ভাতাদি ও পেনশন খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। তবে গবেষণা খাতের এবারের বরাদ্দটি এযাবতকালের মধ্যে সর্বোচ্চ।
রোববার (৩০ জুন) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫৩২তম সভায় এই বাজেট অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। মঙ্গলবার (২ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গবেষণা খাতে ১৪ কোটি ২ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। যা মোট বাজেটের ২.৭৩ শতাংশ। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাদি ও পেনশন খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৩৯৩ কোটি ৭৪ লক্ষ টাকা। যা মোট বাজেটের ৭৫. ৮৭ শতাংশ। এরমধ্যে বেতন-ভাতাদি খাতে ৫৭.৯৮ শতাংশ এবং পেনশন খাতে ১৭.৮৯ শতাংশ।
এছাড়া, স্বাস্থ্য ও সেবা খাতে ৪৭ লক্ষ, মূলধন খাতে ২৩ কোটি ২১ লক্ষ, পণ্য ও সেবা খাতে ৮৪ কোটি ৪৪ লক্ষ ও অন্যান্য খাতে ৩ কোটি ৭ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরে রাবির বাজেট ছিল ৪৭৯ কোটি ২১ লক্ষ টাকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাজ্যে দুই মাসের তাপপ্রবাহে প্রায় ৩০০০ প্রাণহানি

মার্কিন সেনাদের নিরাপত্তায় হরমুজ পাড়ির চেষ্টা, দুই জাহাজে হামলা ইরানের

নগরীতে বিশেষ মাদকবিরোধী টিম কর্তৃক ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

নগরীতে বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে গ্রেপ্তার ৩

হামাসের অস্ত্র সমর্পণ ও গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের শর্তে চুক্তি সই

বাংলাদেশে বিভেদ-বিভাজনের কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী

বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের

দুর্গাপুরে কুখ্যাত মাদকব্যবসায়ী আলামিনসহ গ্রেফতার ২

১০

আধুনিক যাত্রী ছাউনি ও গণশৌচাগার নির্মাণের দাবিতে স্মারকলিপি

১১

বাগমারায় শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সহায়তা সামগ্রী বিতরণ করলেন জেলা প্রশাসক

১২

বাগমারায় স্বনির্ভর বীর মুক্তিযোদ্ধা কল্যাণ সংস্থার উদ্বোধন করলেন জেলা প্রশাসক

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদকসেবী গ্রেপ্তার

১৪

নগরীতে মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

বেলপুকুরে ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেফতার

১৬

অ্যাস্টার হসপিটালের ইন্ডিয়া পেশেন্ট এসিস্ট্যান্স সেন্টার রাজশাহী’র শুভ উদ্বোধন

১৭

রাজশাহীতে ৯৩৭ পিস ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার

১৮

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST