২৮ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

ভাঙ্গায় আ.লীগসহ বিভিন্ন দলের ৩০০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

ছবি: সংগৃহীত

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের তিন শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। গত রোববার রাতে নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের ফুকুরহাটি ব্যাপারী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক যোগদান সভায় তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ মো. নুরুল হুদা। সঞ্চালনা করেন মো. আরমান শরীফ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা সারোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ শাখার সূরা সদস্য ও মেডিকেল টেকনোলজিস্ট ফোরামের সেক্রেটারি জেনারেল মো. রিপন শিকদার। তিনি ভাঙ্গা দেশ হাসপাতালের চেয়ারম্যানও।

আরও পড়ুনঃ   নতুন সুযোগ আসলে তোমাকেই বেছে নিতাম: মেহজাবীন

এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা শাখার ক্রীড়া সম্পাদক ফরিদুল হুদা, ভাঙ্গা পৌর জামায়াতের আমির মো. ডা. এনায়েত হোসেন, পৌর অর্থ সম্পাদক ফিরোজ কবির মিয়া, উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক মো. মিজানুর রহমান, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট মো. ইকরাম শিকদারসহ জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতারা। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

যোগদান অনুষ্ঠানে বক্তারা বলেন, জামায়াতে ইসলামীর স্বচ্ছতা, পবিত্রতা ও উদার রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে তাঁরা স্বেচ্ছায় দলে যোগ দিয়েছেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মো. রিপন শিকদার বলেন, কোনো ধরনের অন্যায় বা হুমকিকে প্রশ্রয় দেওয়া হবে না। কেউ ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করলে দলীয়ভাবে তার প্রতিবাদ করা হবে।

আরও পড়ুনঃ   রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা সারোয়ার হোসেন অভিযোগ করে বলেন, বিভিন্ন শাসনামলে দেশে অর্থ পাচার, দুর্নীতি, মামলা বাণিজ্য ও দমন-পীড়নের ঘটনা ঘটেছে। এসব পরিস্থিতির পরিবর্তনে জামায়াতে ইসলামী একটি মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে কাজ করছে।

তিনি বলেন, দুর্নীতিমুক্ত সমাজ, সামাজিক ন্যায়বিচার, বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা এবং স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ গড়ার অঙ্গীকার নিয়ে জামায়াতে ইসলামী জনগণের সামনে ‘নতুন বাংলাদেশ’-এর ধারণা তুলে ধরছে।

অনুষ্ঠান শেষে বক্তারা আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

রাজশাহীতে আরশি প্লাটিনাম সিটির শুভ উদ্বোধন

কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

পদ্মায় ক্ষতিগ্রস্ত মাঝিদের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

ভাঙ্গায় ফ্লাইওভারের রেলিংয়ে পিকআপের ধাক্কা, আহত ৩

শেরপুরে গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেছে ৫ গরু ও ৭ ভেড়া

রাজশাহী কোর্ট কলেজকে সরকারীকরণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

রাজশাহী গ্রিন ও ক্লিন সিটির গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর

রাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবস উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান

১০

১৭ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ ,লাখো মানুষের ঢল

১১

গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ : আইনমন্ত্রী

১২

নারীসহ ফ্ল্যাটে ওসি মাহবুব, দরজা ভেঙে উদ্ধার

১৩

নেত্রকোনায় আশঙ্কাজনক হারে বাড়ছে ট্রান্সফরমার চুরি : চরম অনিশ্চয়তায় কৃষকরা

১৪

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

১৫

বাংলাদেশ থেকে অস্কারে যাওয়ার দৌড়ে পাঁচ সিনেমা

১৬

সৌদির তায়েফে ড্রোন হামলায় একজন নিহত, গুরুতর আহত দুই

১৭

আবারও প্রেসিডেন্ট নির্বাচন করবেন এরদোয়ান

১৮

নগরীর শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ সামগ্রী বিতরণ

১৯

বাগমারায় ১০ দিনেও মেলেনি নিখোঁজ দুই জা-এর সন্ধান

২০

Design & Developed by: BD IT HOST