২৮ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীতে শুরু বিভাগীয় আন্তঃপ্রাতিষ্ঠানিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ।

স্টাফ রিপোর্টার : তরুণদের শারীরিক সক্ষমতা, মানসিক বিকাশ ও সুস্থ সাংস্কৃতিক চর্চা নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী বিভাগীয় আন্তঃপ্রাতিষ্ঠানিক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। সেই লক্ষ্যে বুধবার (২৮ জানুয়ারি) সকাল ৯টায় পবা উপজেলার বায়া সরকারি শিশু সদন প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর “খেলাধুলায় গড়বো দেশ, তারুণ্যের বাংলাদেশ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করা হয়। রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রতিযোগিতা চলবে আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ। সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক মো. কামাল উদ্দিন বিশ্বাস, রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ কমিশনার মোহাম্মদ শাহজাহান, আরএমপি পুলিশ কমিশনার ড. মোঃ জিল্লুর রহমান এবং বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (যুগ্মসচিব) সৈয়দ মোস্তাক হাসান।

আরও পড়ুনঃ   জানি না অন্ধকার চোখে আলো আসবে কি না

প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ সচিব বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম তরুণদের শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলা তরুণ সমাজকে মাদকাসক্তি ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সহায়ক। একই সঙ্গে এটি শারীরিক সুস্থতা ও মানসিক দৃঢ়তা অর্জনে কার্যকর ভূমিকা পালন করে।

আরও পড়ুনঃ   অবশেষে মায়ের কাছে ফিরলেন তারেক রহমান

তিনি আরও বলেন, আজকের তরুণরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার মূল শক্তি। তাদের নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। এ ধরনের প্রতিযোগিতা তরুণদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহনশীলতা ও সামাজিক বন্ধন জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজসেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনা, সংগীত, আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিতভাবে অব্যাহত থাকবে, যাতে একটি সুস্থ, সচেতন ও মানবিক প্রজন্ম গড়ে তোলা সম্ভব হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ইসলাম ও মাদ্রাসা নিয়ে ফেসবুকে কটূক্তিপূর্ণ পোস্ট, চারঘাটে শিক্ষক আটক

১০

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি কাজ করছে :রিজভী

১১

রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা আবারও দেখার অভিযোগ

১২

পলাতক আসামিদের দেশে ফেরাতে সরকার কোনো গাফিলতি করবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি

১৪

প্রথম নির্মিত সিনেমা ১০ উৎসবে, চমকে দিলেন বাঙালি এই অভিনেত্রী

১৫

ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে : প্রধানমন্ত্রী

১৬

হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল বিপ্লবী গার্ড

১৭

ইয়েমেনের কারাগারে সৌদির হামলায় নিহত ১৭

১৮

গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্যবিয়ে বন্ধ, ৩৫ হাজার টাকা জরিমানা

১৯

পুঠিয়ায় মাদকবিরোধী অভিযান, ৩ জনের কারাদণ্ড

২০

Design & Developed by: BD IT HOST