৩০ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

জানি না অন্ধকার চোখে আলো আসবে কি না

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। আজ শনিবার (৩০ নভেম্বর) বেলা ১১টার দিকে শহীদ সাটু হল অডিটরিয়ামে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।

সভায় ঢাকায় আন্দোলনে শহীদ তারেক হোসেন ও মতিউর রহমানের পরিবারের সদস্যরা ছিলেন। এ ছাড়া সভায় আন্দোলনে ভাগ্যক্রমে বেঁচে ফেরা ও আহতরা বিভীষিকাময় দিনগুলো স্মৃতিচারণা করে বক্তব্য দেন।

শহীদ তারেক হোসেনের বাবা আসাদুল ইসলাম এবং শহীদ মতিউর রহমানের স্ত্রী রোজিনা বেগম বিভীষিকাময় সেই দিনগুলোর স্মৃতিচারণা করেন। দেশের জন্য শহীদ হওয়া মানুষদের আত্মত্যাগের কথা স্মরণ করে তাঁরা বলেন, এই সোনার বাংলা যেন কোনো অপশক্তি কেড়ে নিতে না পারে। সে জন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।

সভায় বক্তব্য দিতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন আন্দোলনে গুলিবিদ্ধ ইমাম হোসেন নামে এক যুবক। তিনি বলেন, এক দফা দাবি আদায়ে ৫ আগস্ট সকালে রামপুরা হয়ে শাহবাগের দিকে রওনা দেন তিনি। এরপর রামপুরা এলাকায় হঠাৎ পুলিশ গুলিবর্ষণ করতে থাকে। এ সময় গলায় ও বাঁ চোখে মোট তিনটি গুলিবিদ্ধ হয়।

আরও পড়ুনঃ   বাইরের বিশেষজ্ঞ নয়, আমরা নিজেদের অঞ্চলভিত্তিক কৃষি গবেষকদের উপর নির্ভর করতে চাই : কৃষি সচিব

অঝোরে কেঁদে কেঁদে ইমাম বলেন, ‘কথা বলতে কষ্ট হচ্ছে, এক চোখ পুরো অন্ধকার। জানি না অন্ধকার চোখে আলো আসবে কি না। তবে যে উদ্দেশ্য নিয়ে নতুন দেশে ইতিহাস রচিত হয়েছে, সে ইতিহাস যেন ধরে রাখা যায়। এ জন্য রাষ্ট্রকে উদ্যোগ নিতে হবে।’

ইমাম হোসেনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায়। প্রতিবন্ধী বাবার সংসারের হাল ধরতে পড়াশোনার পাশাপাশি ঢাকায় একটি চাকরির জন্য গিয়ে আন্দোলনে যোগ দেন তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক আব্দুর রাহিম বলেন, ‘এই আন্দোলন জেলায় বৈষম্যবিরোধী আন্দোলন থেকে শুরু হয়ে গণ-অভ্যুত্থানে রূপ নেয় এবং নতুন বাংলাদেশ অর্জিত হয়। এই দেশের নেতৃত্বদানের দায়িত্বপ্রাপ্তদের প্রতি আমাদের প্রত্যাশা একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা।’

আরও পড়ুনঃ   রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন এস এম মাহমুদুর রশিদ উল্লেখ করেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার কারণে আহতরা সময়মতো চিকিৎসা পাননি। ফলে অনেকেই চিরতরে ক্ষতিগ্রস্ত হয়েছেন।’

পুলিশ সুপার রেজাউল করিম বলেন, ‘আন্দোলন চলাকালে দায়ের হওয়া মামলাগুলো সঠিক তদন্ত ও ন্যায়ের স্বার্থে মনিটরিং করা হচ্ছে।’

জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ বলেন, ‘আন্দোলনের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশ রক্ষা এবং শহীদ ও আহতদের পাশে থাকার জন্য জেলা প্রশাসন বদ্ধপরিকর।’

জেলা পরিষদের পক্ষ থেকে শহীদ তারেক হোসেন ও মতিউর রহমানের পরিবারকে নগদ এক লাখ টাকা এবং উপহার দেওয়া হয়। এ ছাড়া আহত ১১ জনকে ২০ হাজার টাকা করে ও উপহার দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১০

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১২

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৫

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৬

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৭

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

১৮

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST