২৬ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহী-৩ আসনে দাঁড়িপাল্লার পথসভা ও নির্বাচনী অফিস উদ্বোধন

নওহাটা পৌরসভার ভূগরইল মোড়ে পথসভা ও নির্বাচনী অফিস উদ্বোধন করেছেন অধ্যাপক আবুল কালাম আজাদ।

রাকিব হাসান, স্টাফ রিপোর্টার: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৩ (পবা–মোহনপুর) আসনে দিন দিন উৎসবমুখর হয়ে উঠছে নির্বাচনী মাঠ। এরই ধারাবাহিকতায় সোমবার (২৬ জানুয়ারি) নওহাটা পৌরসভার ভূগরইল মোড়ে পথসভা ও নির্বাচনী অফিস উদ্বোধন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ।

পথসভা ও অফিস উদ্বোধনকে কেন্দ্র করে এলাকায় দেখা যায় ব্যাপক জনসমাগম। এর আগে সাধারণ ভোটারদের মাঝে দাড়িপাল্লা প্রতীকের লিফলেট বিতরণ করা হয়। এ সময় প্রার্থী নিজেই সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। তরুণ-যুবক থেকে শুরু করে প্রবীণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় প্রাণবন্ত নির্বাচনী পরিবেশের সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ   বর্তমান ইউনিয়ন পরিষদ বাতিলের দাবি বিএনপি’র

পথসভায় বক্তব্যে অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, রাজশাহী একটি কৃষিনির্ভর জেলা। পবা ও মোহনপুর উপজেলায় উৎপাদিত কৃষিপণ্যের সংরক্ষণ ও বিপণনের জন্য রাজশাহীতে কৃষিভিত্তিক ইপিজেড গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি নতুন কলকারখানা স্থাপন, কর্মমুখী শিক্ষার প্রসার এবং ক্লাস ফোর থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন তিনি। এতে ভবিষ্যৎ প্রজন্ম শারীরিক ও মানসিকভাবে সুস্থভাবে গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ   হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

গণসংযোগ ও নির্বাচনী অফিস উদ্বোধনকালে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হাফেজ নুরুজ্জামান,রাজশাহী মহানগর তারবিয়ত সেক্রেটারি মাওলানা ইয়াহিয়া, নওহাটা পৌরসভার আমির মাওলানা সুজাউদ্দিন, নায়েবে আমির রফিকুল ইসলাম (বকুল), ৭ নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা ইসরাফিল হোসেন সুমনসহ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১০

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১১

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১২

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৩

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

১৪

ভূমিমন্ত্রী দুই দিনের সফরে রাজশাহী আসবেন শুক্রবার

১৫

প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা : স্বাস্থ্যমন্ত্রী

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমান আদালতে ১৩ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড

১৭

রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, গুজবে কান না দেওয়ার আহ্বান

১৮

নগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

১৯

রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযানের প্রথম দিনে গ্রেফতার ১২

২০

Design & Developed by: BD IT HOST