১ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

ক্রীড়া অনুষ্ঠানে শিক্ষার্থীকে মারধর, ৮ গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩১

ক্রীড়া অনুষ্ঠানে শিক্ষার্থীকে মারধর, ৮ গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩১

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলাকালে শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে ৮টি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় তিন ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে অন্তত ৩১ জন আহত হয়েছেন। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং কয়েকটি দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার মানিকদহ ইউনিয়নের ব্রাহ্মণকান্দা আব্দুল শরীফ একাডেমি সংলগ্ন এলাকায় সংঘর্ষ শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা প্রায় দুই ঘণ্টা বিদ্যালয়ের ভেতরে আটকা পড়ে ছিলেন। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

সংঘর্ষের কারণে ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

আরও পড়ুনঃ   মাদক সিন্ডিকেটের সঙ্গে জড়িত রুই-কাতলা এখনো ধরা পড়ছে না

এলাকাবাসী সূত্রে জানা যায়, ব্রাহ্মণকান্দা আব্দুল শরীফ একাডেমিতে শনিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আবু জাহের এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সদরুল আলম অনুষ্ঠানের উদ্বোধন করেন।

প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে দশম শ্রেণির শিক্ষার্থী তামিমকে (১৫) কয়েকজন কিশোর মারধর করে বলে অভিযোগ ওঠে। তামিম মানিকদহ ইউনিয়নের বাসিন্দা এবং অভিযুক্তরা হামিরদী ইউনিয়নের বাসিন্দা বলে স্থানীয়রা জানিয়েছেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া, ব্রাহ্মণকান্দা ও নাজিরপুর গ্রামের কয়েকশ মানুষ মহাসড়কে নেমে আসে। পাল্টা অবস্থান নেয় হামিরদী ইউনিয়নের মহেশ্বরদী এলাকার বিভিন্ন গ্রামের লোকজন। একপর্যায়ে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও প্রথম দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। পরে অতিরিক্ত পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুনঃ   জুলাই–আগস্টের গণহত্যা: ১৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সংঘর্ষ চলাকালে মহাসড়কের দুই পাশে এবং পুখুরিয়া বাজারের কয়েকটি দোকান ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. এনামুল কবির বলেন, ক্রীড়া প্রতিযোগিতা চলাকালে বিকেলের দিকে বিদ্যালয়ের গেটের বাইরে মারামারির খবর পান। কিছুক্ষণ পর একদল লোক ঢাল ও দেশীয় অস্ত্র নিয়ে এসে বিদ্যালয়ের সামনের দোকানপাট ভাঙচুর করে। পরিস্থিতি খারাপ হলে বিদ্যালয় বন্ধ করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের কক্ষে আশ্রয় দেওয়া হয়। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন, বিদ্যালয়ের অনুষ্ঠান চলাকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সন্ধ্যার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয় এবং অবরুদ্ধদের নিরাপদ স্থানে পৌঁছে দিতে সহায়তা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST