২৬ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

কাস্টমস শুধু রাজস্ব আদায় করে না, ব্যবসায়ীদের নিরাপত্তাও দেয়-এনবিআর সদস্য লুৎফুল আজীম

রাজশাহী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

স্টাফ রিপোর্টার : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মো. লুৎফুল আজীম বলেছেন, কাস্টমস শুধু রাজস্ব আহরণ করে না, তাদের অনেকগুলো বৈচিত্রময় কাজ রয়েছে। তারা শুল্ক আদায়ের পাশাপাশি ব্যবসায়ীদের নিরাপত্তা দেয়, আমদানি-রপ্তানিতে বৈচিত্র আনে, চোরাচালান ও মানি লন্ডারিং বন্ধ করে, অবৈধ পণ্য আমদানি-রপ্তানি নিরুৎসাহিত করে এবং একই সাথে স্বাস্থ্য ও পরিবেশ সংরক্ষণের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করে।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

লুৎফুল আজীম বলেন, আমরা যত স্বচ্ছ হতে পারব ততো আমাদের দেশে দুর্নীতি কমে যাবে এবং আপনারা ভালো সেবা পাবেন। এই ভালো সেবার জন্য আধুনিকায়নের এবং ওয়ান স্টপ সার্ভিসের কোনো বিকল্প নাই। আমরা এখনো পেপারে কাজ করছি। যত দ্রুত সম্ভব সার্ভিসগুলো পেপারলেস ও ফেসলেস করা জরুরি। জাতীয় রাজস্ব বোর্ড অনেকগুলো আধুনিকায়ন প্রকল্প হাতে নিয়েছে, এরমধ্যে এখনই আপনারা অনলাইনে রিটার্ন জমা দিতে পাচ্ছেন, ভ্যাট রিফান্ড অনলাইনের মাধ্যমে প্রদান করা হবে। এটার জন্য আর আপনাদের অফিসে রিফান্ড ভাউচার নিয়ে আসতে হবে না। আপনার ব্যাংক একাউন্টে স্বয়ংক্রিয়ভাবে টাকা চলে যাবে।

আরও পড়ুনঃ   জাতীয় সংসদ নির্বাচন: মাঠে নেমেছে সেনাবাহিনীসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট

জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য বলেন, যেহেতু এখন বৈদেশিক মুদ্রার খুব সমস্যা সেহেতু আমরা যেকোনো জিনিস আমদানি করতে চাই না। আমাদের অগ্রাধিকার দেওয়া উচিত এখানে যে ইন্ডাস্ট্রিগুলো হচ্ছে তার কাঁচামাল ও মেশিনারিজগুলোকে। এটা করলে আমাদের কর্মসংস্থান সৃষ্টি হবে, যার মাধ্যমে আমাদের দেশ লাভবান হবে। এসময় ব্যবসায়ীদের ভোগ্যপণ্য আমদানিতে নিরুৎসাহিত করেন তিনি।

তিনি আরও বলেন, শুল্কায়ন থেকে আমদানি মূল্যের যে পার্থক্য সে পার্থক্য আসলেই পরিবর্তন হওয়া দরকার। না হলে সত্যিকারের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে এবং মানুষ চোরাচালানে উৎসাহিত হবে। ব্যবসায়ী এবং সরকারি কর্মচারীরা একসাথে কাজ করলে দেশ একটি স্বাধীন এবং সার্বভৌমের জায়গায় পৌঁছাবে। এসময় অনুষ্ঠানে উপস্থাপিত বিভিন্ন সমস্যা উচ্চ পর্যায়ের সকলের সাথে আলোচনা করে সমাধানের আশ্বাস দেন তিনি।

আরও পড়ুনঃ   রাস্তায় প্রতীকী পরীক্ষা ও বিষপান রামেবির নার্সিং শিক্ষার্থীদের

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার মো. শাফায়েত হোসেন।

রাজশাহী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মুহা. মাহবুবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজশাহী কর অঞ্চলের কর কমিশনার বিপ্লব ক্লান্তি দাস, বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, অতিরিক্ত জেলা প্রশাসক বেলায়েত হোসেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

দিবসটির এবারের প্রতিপাদ্য ‘অতন্দ্র প্রহরা আর দৃঢ় অঙ্গীকারে দেশের সুরক্ষায় কাস্টমস’।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

রাজশাহী রেঞ্জে এর ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

১০

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

১১

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৩

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

১৪

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

১৫

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

১৬

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১৭

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

১৮

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

১৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

২০

Design & Developed by: BD IT HOST