২৩ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

ধানের শীষে ভোট দিন, দেশ ও পতাকা নিরাপদ রাখুন : মিলন

শুক্রবার সকাল থেকে কাটাখালি পৌর এলাকায় গণসংযোগকালে জনগণের উদ্দেশ্যে এসব কথা বলেন মিলন। ছবি- কাবিল হোসেন

স্টাফ রিপোর্টার : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর পবা-মোহনপুর আসনে গণসংযোগ করেছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

এসময় তিনি তার বক্তব্যে বলেন, অতীতে যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর হাতে বাংলাদেশের লাল-সবুজের পতাকা নিরাপদ ছিল, তেমনি আজ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর হাতেই দেশের পতাকা নিরাপদ। এ জন্য ১২ ফেব্রুয়ারি বিএনপির পক্ষে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

শুক্রবার সকাল থেকে কাটাখালি পৌর এলাকায় গণসংযোগকালে জনগণের উদ্দেশ্যে এসব কথা বলেন মিলন। গণসংযোগ শুরুর আগে তিনি কাপাসিয়া সরদারপাড়া গোরস্থানে কবর জিয়ারত করেন।

নির্বাচনী সভায় মিলন বলেন, “বিএনপি হচ্ছে জনগণের দল। বিএনপি যখন ক্ষমতায় থাকে, তখন জনগণ নিরাপদ থাকে, দেশের সার্বভৌমত্ব রক্ষা পায়।”
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে সমাজ ও দেশ থেকে মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং নির্মূল করা হবে। একই সঙ্গে পবা ও মোহনপুরে উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে।

আরও পড়ুনঃ   বাংলাদেশর সোস্যালিস্ট পার্টির আত্মপ্রকাশ

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশ গড়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। মিলন আরোও বলেন নারী উন্নয়নে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেখানো পথ অনুসরণ করে নারীদের সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে।

পরিবারে নারীদের ক্ষমতায়নের জন্য পারিবারিক কার্ড নারীদের হাতে তুলে দেওয়া, কৃষি উন্নয়নে কৃষি কার্ড প্রদান ও খাল খনন কর্মসূচি বাস্তবায়নের কথাও ঘোষণা করেন তিনি।

রাজশাহী জেলা প্রসঙ্গে তিনি বলেন, রাজশাহী একটি কৃষিনির্ভর জেলা। পবা, মোহনপুর, গোদাগাড়ীসহ বিভিন্ন উপজেলায় উৎপাদিত কৃষিপণ্যের সংরক্ষণে রাজশাহীতে কৃষি ইপিজেড গড়ে তোলা হবে।

পাশাপাশি কলকারখানা স্থাপন, কর্মমুখী শিক্ষা বিস্তার এবং ক্লাস ফোর থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক সাবজেক্ট হিসেবে চালুর প্রস্তাব দেন তিনি, যাতে ভবিষ্যৎ প্রজন্ম শারীরিক ও মানসিকভাবে সুস্থভাবে বিকশিত হতে পারে। অন্যদিকে বিএনপির গণসংযোগকে ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য রাস্তায় নামে মানুষের ঢল। শিশু, গৃহিণী ও বৃদ্ধসহ সকল শ্রেণির মানুষ মিলনকে শুভেচ্ছা জানান এবং ধানের শীষে ভোট দেওয়ার অঙ্গীকার করেন।

আরও পড়ুনঃ   যত দ্রুত সম্ভব গ্রহণযোগ্য একটি নির্বাচনের ব্যবস্থা করুন : মির্জা ফখরুল

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বল। পবা উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক। জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম। কাটাখালি পৌর বিএনপির আহ্বায়ক নুরুল। সদস্য সচিব নাজমুল হক। জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানি সুমন। জেলা কৃষক দলের সদস্য সচিব আকুল হোসেন মিঠু সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ জনগণ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১০

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১১

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১২

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৩

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৪

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৫

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৬

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৭

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৮

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৯

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST