২২ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

শিবগঞ্জে র‍্যাবের পৃথক অভিযানে ২ মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন এলাকায় পৃথক দুইটি অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫ এর সিপিসি-১ ইউনিট। বুধবার (২১ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, র‍্যাব-৫ সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের দুটি আভিযানিক দল শিবগঞ্জ থানার দাইপুকুর ইউনিয়নের দারিগাছা গ্রামে অভিযান পরিচালনা করে।

প্রথম অভিযানে বিকেল ৪টার দিকে দারিগাছা গ্রামের আঃ লতিফের বাড়ি থেকে আঃ লতিফ (৬০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তার বসতবাড়ির অভ্যন্তরে পশ্চিম পাশের খড়ি রাখা ঘরের ভেতর থেকে ১৭৭ বোতল অবৈধ মাদক ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আঃ লতিফ মৃত আমজাদ আলীর ছেলে এবং তিনি ওই গ্রামের স্থায়ী বাসিন্দা।

আরও পড়ুনঃ   রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেপ্তার ৩

একই দিনে একই এলাকার অপর একটি অভিযানে আবু সায়েদ আলী (৪৬) নামের আরেক মাদক কারবারিকে তার বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তার শয়নকক্ষের ভেতরে কাপড় রাখার র‍্যাক থেকে ১২০ বোতল অবৈধ ফেনসিডিল উদ্ধার করা হয়। আবু সায়েদ আলী মৃত সেকেন্দারের ছেলে এবং দারিগাছা গ্রামের বাসিন্দা।

আরও পড়ুনঃ   পাবনায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃতরা ওই এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ মাদক ক্রয়-বিক্রয় চলছিল। প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাই করে অভিযান চালিয়ে এই সাফল্য অর্জন করা হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

বাঘায় হিন্দু ছাত্রীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগে প্রধান শিক্ষককে বহিস্কারের দাবিতে শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল

রাসিক প্রশাসকের সঙ্গে বাইতুল মামুর আহলে হাদীস জামে মসজিদ কমিটির সাক্ষাৎ

গোদাগাড়ী সরকারি কলেজে আইসিটির ব্যবহারিক পরীক্ষায় জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ

জুলাই গণঅভ্যুত্থানের স্মারক ক্যানভাস উপহার

মান্দায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ওষুধ ব্যবসায়ী নিহত

পুঠিয়ায় র‍্যাবের অভিযানে হিরোইনসহ গ্রেফতার ১

চাঁপাইনবাবগঞ্জে জাল টাকাসহ গ্রেফতার ২

রাসিক প্রশাসকের সঙ্গে সিটি সেন্টারের ব্যবসায়ীদের সাক্ষাৎ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১১

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

নিয়ামতপুরে চায়ের স্টলে গাঁজা বিক্রি, গ্রেপ্তার ১

১৩

দূর্গাপুরের চাঞ্চল্যকর ধর্ষণ চেষ্টা মামলার আসামী গ্রেফতার

১৪

হরমুজ প্রণালী পুনরায় খুলতে ইরানের শর্ত আরোপ

১৫

আমদানি নির্ভরতা ভেঙে নিজস্ব গ্যাস উত্তোলনে জোর দিচ্ছে সরকার : তথ্যমন্ত্রী

১৬

মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্রধানমন্ত্রীর

১৭

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

১৮

রুয়েট শিক্ষকদের অংশগ্রহণে একাডেমিক উৎকর্ষ সাধন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৯

নগরীতে মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ১৩

২০

Design & Developed by: BD IT HOST