২০ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

এ দেশ যদি আমাদের হয়, এটি কীভাবে পরিচালিত হবে সে মতামত দেওয়ার অধিকার আমাদের আছে : উপদেষ্টা ফারুক ই আজম

‘গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬’ উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় এমন মন্তব্য করেন তিনি।

স্টাফ রিপোর্টার : মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, এ দেশ যদি আমাদের হয়, এটি কীভাবে পরিচালিত হবে সে মতামত দেওয়ার অধিকার সম্পূর্ণরূপে আমাদের আছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বগুড়া সদর উপজেলার ফাঁপোড় পশ্চিম পাড়া গ্রামে জেলা তথ্য অফিস আয়োজিত ‘গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬’ উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় এমন মন্তব্য করেন তিনি।

ফারুক ই আজম বলেন, গণভোট দেশের জনগণের সর্বোচ্চ মতামত। এটি সর্বোচ্চ ফোরাম, এর উপরে আর কোনো কিছু নেই। গণভোটের প্রাপ্ত ফলাফল অনিবার্যভাবে আগামী দিনে সংবিধানে যোগ হবে। সুতরাং এবারের নির্বাচনে দেশ পরিচালনার চাবিকাঠি আপনার নিজের হাতে নিন। এসময় তিনি প্রধানমন্ত্রীর সর্বোচ্চ দশ বছরের মেয়াদ, বিচার ব্যবস্থার স্বাধীনতা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, সরকারি কর্ম কমিশনের সংস্কার, সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধির মতো গণভোটের মৌলিক বিষয়গুলোর যৌক্তিকতা তুলে ধরেন।

আরও পড়ুনঃ   সাবেক আইজিপি ড. এম. এনামুল হকের মৃত্যুতে রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের শোক

সরকার এবং ঐকমত্য পরিষদ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বসে সকলের ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরি করেছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, জুলাই সনদের প্রেক্ষিতে আগামী নির্বাচনে আপনারা ভোট দিবেন, সে লক্ষ্যে গণভোটের আয়োজন করা হয়েছে। পূর্বে জাতীয় সংসদ নির্বাচনে আপনারা একটি ভোট দিয়েছেন, এবার দুটি ভোট দিবেন। একটি ভোটের কাগজ হবে সাদা যেখানে আপনি যে রাজনৈতিক দল বা ব্যক্তিকে সমর্থন করেন নিঃসংকোচে উৎসবমুখর পরিবেশে গিয়ে তাকে ভোট দিবেন। সেই সাথে আরেকটি গোলাপি কাগজ থাকবে, যেখানে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিতে পারবেন।

আরও পড়ুনঃ   বেনাপোলে ভারতীয় বিস্ফোরক পাউডার আটক

বর্তমান সরকারকে নিরপেক্ষ উল্লেখ করে তিনি আরও বলেন, জুলাই সনদে বিভিন্ন প্রস্তাবে সব রাজনৈতিক দল স্বাক্ষর করেছে। সুতরাং এটা একটি জাতির ঐক্যবদ্ধ মতের ফলাফল। অন্তর্বর্তী সরকারে আমরা এসেছি অস্থায়ীভাবে নির্বাচন শেষে আমরা চলে যাব। আমরা কোন রাজনৈতিক দল নই। এ সময় সকলকে উৎসব মুখর পরিবেশে ভোটদানের আহ্বান জানান তিনি।

জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল ওয়াজেদ এবং সিনিয়র তথ্য অফিসার মুহা. মাহফুজার রহমান প্রমুখ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST