১৭ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

আফগানিস্তানে ক্ষমতাসীনদের মধ্যে প্রকট হয়ে উঠছে দ্বন্দ্ব-বিভক্তি

অনলাইন ডেস্ক : সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা (মাঝখানে) “নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী”, দাবি করেন তার মুখপাত্র। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানি (বাঁয়ে) ও ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ ইয়াকুব (ডানে)-সহ কয়েকজন মন্ত্রী তার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন দ্বিতীয়বার ক্ষমতায় আরোহনের সাড়ে চার বছরের মধ্যেই আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান গোষ্ঠীর মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব-বিভক্তি দেখা দিয়েছে এবং দিন দিন তা প্রকট হয়ে উঠছে। বর্তমানে গোষ্ঠীটি কার্যত দু’টি অংশ বা গ্রুপে বিভক্ত হয়ে পড়েছে।

বিবিসির সাম্প্রতিক এক অনুসন্ধানে প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে এ তথ্য। অনুসন্ধানে বিবিসি ১০০টির বেশি সাক্ষাৎকার নিয়েছে, যার মধ্যে রয়েছেন তালেবানের বর্তমান ও সাবেক সদস্য, স্থানীয় সূত্র, বিশেষজ্ঞ ও সাবেক কূটনীতিক।

তবে সংবেদনশীলতা বিবেচনায় ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তার স্বার্থে কারও নাম প্রকাশ করেনি বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের তালেবানগোষ্ঠী বর্তমানে কান্দাহার গ্রুপ এবং কাবুল গ্রুপ— এ দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন।

কান্দাহার গ্রুপে আছেন আফগানিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ হাসান আখুন্দ, শীর্ষ বিচারপতি আবদুল হাকিম হাক্কানি উচ্চশিক্ষামন্ত্রী নেদা মোহাম্মদ নাদিমসহ কয়েক জন শীর্ষস্থানীয় নেতা। এই গ্রুপের সদস্যরা গোষ্ঠীটির সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদার অনুগত।

আর কাবুল গ্রুপে আছেন আফগানিস্তানের উপ-প্রধানমন্ত্রী আবদুল গনি বারাদার, স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানি এবং প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ ইয়াকুব মুজাহিদসহ কাবুল ও অন্যান্য অঞ্চলের নেতারা। এই নেতারা আখুন্দজাদার বিরোধী এবং আবদুল গনি বারাদারের প্রতি অনুগত।

আরও পড়ুনঃ   কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড

দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্বের ব্যাপরটি প্রথম প্রকাশ্যে আসে গত বছর সেপ্টেম্বর। ওই মাসে আখুন্দজাদা ডিক্রি জারি করে পুরো দেশে অনির্দিষ্টকালের জন্য ইন্টারনেট বন্ধের নির্দেশ দেন। এর কারণ হিসেবে ডিক্রিতে তিনি বলেন, ইন্টারনেটের ইসলামবিরোধ বিভিন্ন বিষয়বস্তু (কন্টেন্ট) দেশের জনগণকে বিপথে নিয়ে যাচ্ছে।

তার এই নির্দেশের পর তাৎক্ষণিকভাবে ইন্টারনেট বন্ধ হলেও মাত্র তিন দিনের মাথায় ফের চালু করা হয় ইন্টারনেট। বিবিসিকে সাক্ষাৎকার প্রদানকারীরা জানিয়েছেন, কাবুল গ্রুপের নেতাদের চাপেই ইন্টারনেট ফের চালু করার আদেশ দিতে বাধ্য হন প্রধানমন্ত্রী মোহাম্মদ হাসান আখুন্দ।

কঠোরভাবে শৃঙ্খলা ও অনুশাসন মেনে চলা তালেবান গোষ্ঠীতে এই ঘটনা রীতিমতো বিদ্রোহের শামিল। কারণ শীর্ষ নেতার আদেশের বিরুদ্ধাচরণকে প্রথম মাত্রার অপরাধ হিসেবে গন্য করা হয় এবং তার শাস্তিও কঠোর। তবে আখুন্দজাদা এই নিয়ে পরবর্তীতে আর উচ্চ-বাচ্য করেননি।

তালেবান গোষ্ঠীর বর্তমান বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, দুই গোষ্ঠীর দ্বন্দ্বের প্রধান কারণ দু’টি। প্রথমটি হলো দলের ভেতরে আখুন্দজাদার প্রভাব বৃদ্ধির চেষ্টা। জানা গেছে, হিবাতুল্লাহ আখুন্দজাদা সবসময় কান্দাহারে তার অনুগত নেতা-কর্মীদের দ্বারা পরিবেষ্টিত থাকেন। তিনি কাবুল গ্রুপের নেতাদের সাক্ষাৎ করেন না এবং ২০২১ সালের পর থেকে কৌশলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদগুলোতে নিজের অনুগতদের অন্তর্ভুক্ত করেছেন।

আরও পড়ুনঃ   বাংলাদেশ-সহ ৭ দেশের তরুণ-তরুণীদের জন্য নতুন উদ্যোগ যুক্তরাষ্ট্রের

আখুন্দজাদা ও তার অনুগতদের প্রধান লক্ষ্য আফগানিস্তানকে এক কঠোর ইসলামি আমিরাতে পরিণত করা, যা হবে আধুনিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন এবং যেখানে তার প্রতি অনুগত ধর্মীয় ব্যক্তিরা সমাজের প্রতিটি দিক নিয়ন্ত্রণ করেন।

আর কাবুল গ্রুপের সদস্যরা আফগানিস্তানের পক্ষে কথা বলেন যা ইসলামকে কঠোরভাবে অনুসরণ করবে ঠিকই, তবে একই সঙ্গে বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগ রাখবে, দেশের অর্থনীতি গড়ে তুলবে, এমনকি প্রাথমিক বিদ্যালয়ের বাইরেও মেয়ে বা নারীদের শিক্ষার সুযোগ দেয়ার কথা ভাববে।

গত বছর আখুন্দজাদা সমরাস্ত্র বিতরণ দপ্তরসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর ও বিভাগ সঙ্গে পরামর্শ কান্দাহারে সরিয়ে আনার আদেশ দিয়েছেন। অভিযোগ উঠেছে স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানি এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়াকুব মুজাহিদের সঙ্গে কোনো পরামর্শ না করেই এই আদেশ দিয়েছেন তিনি।

কয়েক দিন আগে হিবাতুল্লাহ আখুন্দজাদার একটি অডিও টেপ ফাঁস হয়েছে। সেখানে তাকে বলতে শোনা গেছে, যদি তালেবান গোষ্ঠী অভ্যন্তরীণ দ্বন্দ্ব-বিভক্তিতে ডুবে যায়— তাহলে আফগানিস্তানকে প্রকৃত ইসলামি এমিরেত হিসেবে গড়ে তোলার লক্ষ্য থেকে পথভ্রষ্ট হবে গোষ্ঠীটি।

সূত্র : বিবিসি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST