৯ মে ২০২৪
অনলাইন সংস্করণ

ভারতের বিপক্ষে ঘরের মাঠে হোয়াইটওয়াশ বাংলাদেশ

অনলাইন ডেস্ক : টানা চার ম্যাচে হেরে আগেই সিরিজ হাতছাড়া করেছিল বাংলাদেশ নারী দল। আজকের ম্যাচটি তাদের জন্য ছিল কেবলই মান বাঁচানোর লড়াই। ঘরের মাঠে সেটাও করতে পারল না নিগার সুলতানা জ্যোতির দল। ৫ ম্যাচের সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ২২ রানের ব্যবধানে হেরেছে স্বাগতিকরা। তাতে ভারত নারী দলের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদের মেয়েরা।

বৃহস্পতিবার (৯ মে) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ২৮ বলে ৩৭ রান করেন হেমলতা।

জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৫ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ বলে ৩৭ রান করেছেন রিতু মণি।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে আরও একবার ব্যর্থ বাংলাদেশি টপ অর্ডার। আক্রমণাত্মক শুরু করলেও বেশিক্ষণ টিকতে পারেননি আজ ইনিংস ওপেন করতে নামা সোবহানা মোস্তারি। ৩ বাউন্ডারিতে ৯ বলে ১৩ রান এসেছে তার ব্যাট থেকে। আরেক ওপেনার দিলারা ৮ বলে করেছেন ৪ রান।

আরও পড়ুনঃ   শিক্ষাই শিশু-যুবাদের জীবন বদলের অন্যতম হাতিয়ার: জেলা প্রশাসক

তিনে নেমে রুবাইয়া হায়দার ঝিলিক ভালো শুরুর আভাস দিয়েছিলেন। তবে সময়মতো গিয়ার পরিবর্তন করতে পারেননি। ধীর গতির ইনিংস খেলে ফিরেছেন ২১ বলে ২০ রান করে। চারে নেমে সুবিধা করতে পারেননি জ্যোতি। ১৪ বল খেলে মাত্র ৭ রান করেছেন অধিনায়ক।

শেষদিকে রিতু মণি ও শরিফা খাতুন কিছুটা লড়াই করেছেন। তবে তা কেবলই হারের ব্যবধান কমিয়েছে। দলের জয়ের জন্য যথেষ্ট হয়নি। রিতু ৩৩ বলে করেছেন ৩৭ রান। আর শরিফা ২১ বলে করেছেন অপরাজিত ২৮ রান।

এর আগে দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মার ব্যাটে দারুণ শুরু পায় ভারত। তবে শেফালি এদিন উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। ১৪ বলে ১৪ রান করে শেফালি সাজঘরে ফিরলে ভাঙে ২৫ রানের উদ্বোধনী জুটি।

আরও পড়ুনঃ   মানবিক করিডোর নিয়ে কারও সঙ্গে আলোচনা করেনি সরকার

শেফালি ফিরলেও তার প্রভাব রান রেটে পড়তে দেননি হেমলতা। উইকেটে এসেই শট খেলেছেন এই টপ অর্ডার ব্যাটার। স্মৃতির সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে ৩৭ রান যোপগ করেন হেমলতা। ২৫ বলে ৩৩ রানে থামেন স্মৃতি। আর হেমলতার ব্যাট থেকে এসেছে ৩৭ রান।

রানের দেখা পেয়েছেন হারমানপ্রীত কৌরও। ২৪ বলে ৩০ রান করেছেন ভারত অধিনায়ক। শেষদিকে উইকেটে এসে ঝোড়ো ব্যাটিং করেছেন রিকা ঘোষ। ১৭ বলে অপরাজিত ২৮ রান করেছেন তিনি।

বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট শিকার করেছেন রাবেয়া খান ও নাহিদা আক্তার। তাছাড়া একটি উইকেট পেয়েছেন সুলতানা খাতুন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

রাষ্ট্রপতি প্রার্থী হয়েও ভোট দিতে পারছেন না অলি আহমদ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে বঙ্গভবনে বিদায়ী সংবর্ধনা

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

১০

সমাজকল্যাণ মন্ত্রীর সাথে জাইকা’র প্রতিনিধি দলের সাক্ষাৎ

১১

হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য সম্পদ : তথ্যমন্ত্রী

১২

সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৯১তম সভা অনুষ্ঠিত

১৩

রাস্তায় অবৈধ স্থাপনা করে জনদুর্ভোগ করায় তিন ব্যাক্তিকে জরিমানা

১৪

রাজশাহীতে ওয়াটার এটিএম বুথ স্থাপন নিয়ে রাসিক প্রশাসকের সঙ্গে ড্রিংকওয়েলের মতবিনিময়

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৮

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

বাংলাদেশ-চীনের যৌথ সহযোগিতায় রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরে আসবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

১৯

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST