৯ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

ইউক্রেনে শব্দের চেয়ে দ্রুতগতির ক্ষেপণাস্ত্র ওরেশনিক ছুড়ল রাশিয়া

অনলাইন ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবনে হামলার জবাব দিতে ইউক্রেনে শব্দের চেয়ে দ্রুতগতি সম্পন্ন ক্ষেপণাস্ত্র ওরেশনিক নিক্ষেপ করেছে রুশ প্রতিরক্ষা বাহিনী। আজ শুক্রবার সকালে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী।

শুক্রবার রাতে ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে ছোড়া হয়েছে ক্ষেপণাস্ত্র। বিবৃতিতে বলা হয়েছে, “প্রেসিডেন্ট পুতিনের বাসভবনে ড্রোন হামলার জবাব দিতে ইউক্রেনে গতকাল রাতে ওরেশনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রুশ প্রতিরক্ষা বাহিনী।”

“ইউক্রেনের সামরিক বাহিনীর ড্রোন নির্মাণ কারখানা ও দেশটির মিলিটারি-ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সকে লক্ষ্য করে পরিচালিত এই হামলা সফল হয়েছে। ওরেশনিক নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। আমরা আগেও বলেছি, আবারও বলছি— ইউক্রেনের দুর্বৃত্ত সরকারের প্রতিটি সন্ত্রাসী পদক্ষেপের যোগ্য জবাব দেওয়া হবে।”

আরও পড়ুনঃ   জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার

গত ২৯ ডিসেম্বর রাশিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ নভগোরোদে প্রেসিডেন্ট পুতিনের একটি সরকারি বাসভবনকে লক্ষ্য করে রাতভর ৯১টি বিস্ফোরকবাহী ড্রোন নিক্ষেপ করে ইউক্রেনের সেনাবাহিনী। তবে মূল লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই সেসব ড্রোনকে আটকে ফেলতে পেরেছিল রুশ সেনাবাহিনী।

লভিভের মেয়র আন্দ্রিয়ে সাদোভোয় এক বিবৃতিতে জানিয়েছেন, তার শহরে ‘একটি জটিল অবকাঠামো’ আঘাত হেনেছে।

প্রসঙ্গত, ‘ওরেশনিক’ একটি রুশ শব্দ, যার অর্থ ‘হ্যাজেল গাছ’। হ্যাজেল একটি মাঝারি আকারের ঝোপালো গাছ, যার ডালপালা-পাতা গুচ্ছ হয়ে ছড়িয়ে থাকে। রাশিয়ার আলোচিত নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রটি দেখতে অনেকটা হ্যাজেল গাছের কাণ্ডের মতো। গাছটির অবয়বের সঙ্গে এই ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণের সাদৃশ্য রয়েছে।

মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক সর্বোচ্চ ৫ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এটি কোনো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নয়। তবে এর সবচেয়ে শক্তিশালী দিক হলো গতি। ওরেশনিক ক্ষেপণাস্ত্র বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ক্ষেপণাস্ত্র। শব্দের গতি প্রতি সেকেন্ডে ৩৩১ দশমিক ২৩ মিটার। ওরেশনিকের গতি শব্দের চেয়ে ১১ গুণ বেশি। বিশ্বে বর্তমানে এমন কোনো এয়ার ডিফেন্স সিস্টেম নেই, যা ওরেশনিককে আটকাতে পারে।

আরও পড়ুনঃ   বিদ্যুতের দাম কত বাড়ছে? জানা যাবে বুধবার

তাছাড়া এটি সাধারণ বিস্ফোরকের পাশাপাশি পারমানবিক বিস্ফোরকও বহন করতে সক্ষম। অর্থাৎ পারমানবিক বিস্ফোরক সংযোজনের মাধ্যমে ওরেশনিকক সহজেই পরমাণু ক্ষেপণাস্ত্রতে রূপান্তর করা যায়।

ইউক্রেনে এই নিয়ে দ্বিতীয়বার ওরেশনিক ক্ষেপণাস্ত্র ছুড়ল রুশ বাহিনী। প্রথমবার ছোড়া হয়েছিল ২০২৪ সালের ২২ নভেম্বর।

সূত্র : রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে : পেট্রোবাংলা

১

সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ২

২

নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু

৩

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৪

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

৫

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৬

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৭

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৮

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৯

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১০

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

১১

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

১২

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৩

অবৈধ যান, ঝরছে প্রাণ

১৪

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১৫

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৬

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৭

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৮

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৯

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

২০

Design & Developed by: BD IT HOST