৮ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

‘এক জীবন’ খ্যাত শায়নার গ্ল্যামারে আজও মুগ্ধ ভক্তরা

অনলাইন ডেস্ক : ২০১১ সালে ‘এক জীবনে এত প্রেম পাব কোথায়’ শিরোনামের একটি গান দিয়ে রাতারাতি জনপ্রিয়তা পাওয়া মডেল শায়না আমিনের কথা মনে আছে নিশ্চয়ই! খুব স্বল্প সময়ের ক্যারিয়ারে হাতেগোনা কয়েকটি কাজ করেছিলেন; এরপর হঠাৎ করেই শোবিজাঙ্গন থেকে হারিয়ে যান; দীর্ঘদিন পর্দায় না থাকলেও ভক্তদের হৃদয় থেকে হারিয়ে যাননি শায়না।

এখনও সামাজিক মাধ্যমে শায়না নতুন কিছু মুহূর্ত শেয়ার করলেই তা আলোচনায় চলে আসে। সম্প্রতি সুইজারল্যান্ডের বরফঢাকা পাহাড়ে তার নান্দনিক ‘শীত বিলাস’ নতুন করে নজর কাড়ল ভক্তদের; সঙ্গে প্রকাশ পেল তার এক গ্ল্যামারাস উপস্থিতি।

বৃহস্পতিবার ফেসবুকে উইন্টার স্পেশাল কিছু ছবি প্রকাশ করেন শায়না। তাতে দেখা যায়, নীল আকাশের নিচে শুভ্র বরফে ঢাকা পাহাড়ের পাদদেশে উজ্জ্বল হলুদ রঙের উলের পোশাক পরে দাঁড়িয়ে আছেন তিনি। খোলা চুলে তার মিষ্টি হাসি আর প্রাণবন্ত ভঙ্গি যেন চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যকেও তখন হার মানায়।

আরও পড়ুনঃ   টাইমস স্কয়ারের ডিজিটাল বোর্ডে মমতাজ ও জায়েদ খান

ক্যাপশনেও তুলে ধরলেন তা! লিখেছেন, ‘শীতে পাহাড়ের সৌন্দর্যে হারিয়ে গেছি।’ আর তার এই স্নিগ্ধ রূপ দেখে মুগ্ধ হয়েছে তার হাজারো ভক্তরা, তা বলার বাকি রাখে না।

মিডিয়া থেকে এক দশকের বেশি সময় ধরে দূরে থাকলেও শায়নার গ্ল্যামারে এতটুকুও ভাটা পড়েনি। এক ভক্ত লিখেছেন, ‘তোমায় দেখলে আজও ওই গানটিই মাথায় আসে- এক জীবনে এত প্রেম পাবো কোথায়’। আরেকজনের মতে, তিনি যেন বিশ্বের সেরা সুন্দরী।

আরও পড়ুনঃ   অংশগ্রহণমূলক নির্বাচন চাই, কোনো পক্ষপাত করিনি : সিইসি

দেশের সমসাময়িক অনেক তারকা যখন বিভিন্ন কারণে সমালোচিত হন, সেখানে শায়না আমিন এক ব্যতিক্রমী নাম। ভক্তদের প্রতি তার ভালোবাসা এবং বিতর্কমুক্ত জীবন তাকে ‘জিরো হেটার্স’ তারকার তকমা এনে দিয়েছে। মন্তব্যঘরে দেখা যায়, তাকে বিনোদন জগতে ফিরে আসার আহ্বান জানাচ্ছেন ভক্তরা।

দীর্ঘদিন ধরে স্বামী ও সন্তান নিয়ে প্রবাসে সুখের দিন কাটাচ্ছেন শায়না আমিন। বছর খানেক আগে দেশে ফিরলেও অভিনয়ে ফেরার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছিলেন। বর্তমানে প্রবাসেই নিজের মতো করে নান্দনিক মুহূর্তগুলো অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন শায়না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকার কোনো বিকল্প নেই : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া হবে : রাসিক প্রশাসক

রাত্রিকালীন রেলযাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছাতে আরএমপির উদ্যোগ

রাজশাহী বিভাগীয় কমিশনারের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাসিক প্রশাসকের সাথে জনতা ব্যাংকের জেনারেল ম্যানেজারের সাক্ষাৎ

মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

নগরীতে আওয়ামীলীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার ১

১০

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১১

রামেক হাসপাতালে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১২

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা-স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

১৩

শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৪

টানা ছুটি শেষে আজ শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী

১৫

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বসছে আজ

১৬

১০ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ গ্রামীণ অর্থনীতির জন্য বড় শক্তি : তথ্যমন্ত্রী

১৭

জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

১৮

বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে : সমাজকল্যাণ মন্ত্রী

১৯

ভুয়া খবর ও ডিজিটাল ঝুঁকি মোকাবিলায় জাতীয় কর্মপরিকল্পনার খসড়া চাইলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST