৭ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীতে মার্কিন আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

আগ্রাসনবিরোধী নাগরিক সমাজ রাজশাহীর উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ভেনেজুয়েলায় মার্কিন সামরিক আগ্রাসনের প্রতিবাদে বুধবার (৭ জানুয়ারি) মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে আগ্রাসনবিরোধী নাগরিক সমাজ রাজশাহীর উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ৩ জানুয়ারি মার্কিন সাম্রাজ্যবাদ ভেনেজুয়েলায় সামরিক আগ্রাসন চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে অপহরণ করেছে, যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। এটি একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের ওপর বিনা উস্কানিতে হামলা এবং মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ।

আরও পড়ুনঃ   ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ‘পুরো বিশ্বকে রক্ষা’ করছে : নেতানিয়াহু

বক্তারা আরও বলেন, মানবতার কথা বললেও বাস্তবে যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী মানবতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত। মাদক বিস্তার ও সন্ত্রাস দমনের অজুহাতে ভেনেজুয়েলার খনিজ ও তেল লুটপাটের উদ্দেশ্যে এ আগ্রাসন চালানো হয়েছে, যা বিশ্বব্যাপী গণতন্ত্রকামী মানুষের হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করেছে। মার্কিন সাম্রাজ্যবাদের কারণে বিশ্বের প্রতিটি দেশই নিরাপত্তাহীনতায় ভুগছে।

তারা আরও বলেন, সময় এসেছে ভিন্ন মত ও মতাদর্শ ভুলে বিশ্বের গণতন্ত্রকামী জনগণকে একতাবদ্ধ হয়ে মার্কিন সাম্রাজ্যবাদের মানবতাবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে। ভেনেজুয়েলার জনগণের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার একমাত্র তাদেরই এবং বাইরের কোনো শক্তির হস্তক্ষেপ কাম্য নয়।

আরও পড়ুনঃ   নয়াপল্টনে বিএনপির সমাবেশ চলছে

মানববন্ধন থেকে বক্তারা যুদ্ধ, অবরোধ ও হুমকির রাজনীতি প্রত্যাখ্যান করে সাম্রাজ্যবাদী আগ্রাসন বন্ধ এবং ভেনেজুয়েলার জনগণের ইচ্ছার প্রতি সম্মান জানানোর আহ্বান জানান।

মানববন্ধন শেষে সাহেব বাজার জিরোপয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বাটার মোড় এলাকায় শেষ হয়।

এতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট হোসেন আলী পেয়ার, মাহমুদ জামান কাদেরী, মাহবুব সিদ্দিকী, প্রফেসর শৌভিক রেজা, প্রফেসর গোলাম সারোয়ার, আলফাজ হোসেন (যুবরাজ), নাদিম সিনা এবং মো. আতিকুর রহমান আতিকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১৩

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

১৪

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

১৫

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৬

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

১৭

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৮

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১৯

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST