৭ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

চার দিনের সফরে উত্তরাঞ্চলে যাচ্ছেন তারেক রহমান

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

অনলাইন ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চার দিনের উত্তরাঞ্চলীয় সফর উপলক্ষ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে দলটি।

গতকাল মঙ্গলবার তারেক রহমানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক চিঠিতে ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক এবং রিটার্নিং অফিসারদের এই সফরের বিষয়ে জানানো হয়।

চিঠিতে বলা হয়, তারেক রহমান এই সফরে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানসহ দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত এবং দোয়া মাহফিলে অংশ নেবেন। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কর্মসূচিতেও তিনি উপস্থিত থাকবেন।

আরও পড়ুনঃ   কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, সফরটি সম্পূর্ণভাবে ধর্মীয় ও সামাজিক কর্মসূচির অংশ। নির্বাচন কমিশন ঘোষিত আচরণবিধি কোনোভাবেই এখানে লঙ্ঘন করা হবে না। সফর উপলক্ষ্যে প্রয়োজনীয় নিরাপত্তাসহ সার্বিক সহযোগিতা চেয়েছে দলটি।

সফরসূচি অনুযায়ী, আগামী ১১ জানুয়ারি ঢাকা থেকে রওনা হয়ে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ হয়ে বগুড়ায় গিয়ে রাত্রিযাপন করবেন তারেক রহমান। পরের দিন ১২ জানুয়ারি তিনি বগুড়া থেকে রংপুরের পীরগঞ্জ ও দিনাজপুর সফর শেষে ঠাকুরগাঁওয়ে অবস্থান করবেন। সফরের তৃতীয় দিন ১৩ জানুয়ারি ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট জেলা সফর করে তিনি রংপুরে রাত্রিযাপন করবেন। সফরের শেষ দিন ১৪ জানুয়ারি রংপুর ও বগুড়ার গাবতলী হয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

আরও পড়ুনঃ   কোচিং সেন্টারে শ্লীলতাহানি, শিক্ষক নাজিম ফের কারাগারে

সফরকালে তিনি মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাঈদ এবং মরহুমা তৈয়বা মজুমদারসহ শহীদদের কবর জিয়ারত করবেন। পাশাপাশি আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

পুরো সফরের সমন্বয়ের দায়িত্বে রয়েছেন পরিচালক (সমন্বয়) ক্যাপ্টেন (অব.) গণিউল আজম।-বাসস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST