৬ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

ভারতে খেলতে অনিচ্ছা: বিসিবির সঙ্গে বৈঠকে বসছে আইসিসি

অনলাইন ডেস্ক : ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানানো ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) এ নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে।

ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো এক প্রতিবেদনে এমনটিই তুলে ধরেছে।

সেই প্রতিবেদনে আরও বলা হয়েছে, আইসিসি চাইছে নির্ধারিত সূচি অনুযায়ীই বাংলাদেশ দল ভারতে গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলুক। তবে নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতির কথা উল্লেখ করে বিসিবি ম্যাচগুলো ভারতের বাইরে সরানোর অনুরোধ জানিয়েছে।

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জকে গ্রিন সিটি হিসেবে গড়ে তোলা হবে: এমপি নূরুল ইসলাম

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশের গ্রুপ ‘সি’র প্রথম তিন ম্যাচ কলকাতায়। এই তিন ম্যাচে বাংলাদেশ লড়বে ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে। আর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল।

রোববার আইসিসিকে পাঠানো চিঠিতে বিসিবি জানায়, বর্তমান পরিস্থিতিতে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। বাংলাদেশ সরকারের পরামর্শের ভিত্তিতেই এই অবস্থান নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।

আরও পড়ুনঃ   রাজশাহী আরডিএ পার্ক ও পার্ক রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী

মূলত কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশের পরই পরিস্থিতি জটিল হয়। বিসিসিআই এই সিদ্ধান্তের কারণ প্রকাশ্যে জানায়নি। গত মাসের মিনি নিলামে মুস্তাফিজুরকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনেছিল কলকাতা।

এদিকে বিষয়টি নিয়ে আইসিসি প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি। তবে আইসিসির চেয়ারম্যান জয় শাহসহ শীর্ষ কর্মকর্তারা সোমবার মুম্বাইয়ে বিসিসিআই কার্যালয়ে এক বৈঠকে পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST