৬ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহী শহরকে আরও সুন্দর ও নিরাপদ করতে চাই : বিভাগীয় কমিশনার

নগরীর চলমান উন্নয়ন প্রকল্প ও প্রস্তাবিত প্রকল্পসহ যানজট নিরসন, নাগরিক নিরাপত্তা, পরিবেশ উন্নয়ন ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেছেন, রাজশাহী সিটি কর্পোরেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান। সিটি কর্পোরেশন নাগরিকদের সেবা প্রদানের পাশাপাশি অন্যান্য দপ্তর সংস্থাকে সহযোগিতা করে আসছে। এ সহযোগিতা অব্যহত থাকবে। আমরা একে অপরকে সহযোগিতা করলে উভয় প্রতিষ্ঠান উপকৃত হবে। রাজশাহী নগরীকে আমরা আরও সুন্দর, স্বাস্থ্যকর ও নিরাপদ করতে চাই।

আজ (০৬ জানুয়ারি) মঙ্গলবার নগর ভবন সরিৎ দত্ত সভাকক্ষে রাসিক এলাকার অভ্যন্তরীণ দপ্তর সংস্থাসমূহের সাথে আয়োজিত সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় নগরীর চলমান উন্নয়ন প্রকল্প ও প্রস্তাবিত প্রকল্পসহ যানজট নিরসন, নাগরিক নিরাপত্তা, পরিবেশ উন্নয়ন ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুনঃ   মোহনপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত

রাসিক প্রশাসক বলেন, নগরীর রাস্তা-ঘাট প্রশস্ত হওয়ায় অনেক যানবাহন দ্রুত গতিতে চলে। সেসব যানবাহনের গতি নিরোধ ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ করতে পারলে যানজট নিরসন হবে। এ ব্যাপারে সংশ্লিষ্টদের উদ্যোগ গ্রহণ করতে হবে। এসময় তিনি রাসিক ও উন্নয়ন সহযোগী অন্যান্য প্রতিষ্ঠানকে সমন্বয় করে মাস্টারপ্লান তৈরি করার আহ্বান জানান।

রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আরএমপি কমিশনার ড. মো: জিল্‌লুর রহমান, রাজশাহী সড়ক ও জনপদ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. আব্দুল্লাহ আল মামুন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস.এম তুহিনুর আলম, রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল আলম সরকার, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সাল আলম, রাজশাহী বিসিকের উপমহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম, নদী গবেষক মাহবুব সিদ্দিকী, রাজশাহী ওয়াসার নির্বাহী প্রকৌশলী মো. ইকবাল হোসেন প্রমুখ। সভায় সূচনা বক্তব্য রাখেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম।

আরও পড়ুনঃ   দ্বিতীয় পাতা

সভায় আরএমপি কমিশনার ড. মো. জিললুর রহমান বলেন, মহানগরীকে নিরাপদ রাখতে রাসিকের সহযোগিতায় সিসি ক্যামেরা স্থাপন কার্যক্রম চলমান রয়েছে। পুরো শহরকে সিসি ক্যামেরার আওতায় আনতে পারলে সকলের নিরাপত্তা নিশ্চিত হবে। এ সময় তিনি জনবহুল মোড়ে যানজট নিরসনে ফুটওভার ব্রিজ ব্যবহারে নগরবাসীকে উৎসাহ প্রদানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের অনুরোধ জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১০

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১১

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১২

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৩

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

১৪

ভূমিমন্ত্রী দুই দিনের সফরে রাজশাহী আসবেন শুক্রবার

১৫

প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা : স্বাস্থ্যমন্ত্রী

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমান আদালতে ১৩ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড

১৭

রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, গুজবে কান না দেওয়ার আহ্বান

১৮

নগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

১৯

রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযানের প্রথম দিনে গ্রেফতার ১২

২০

Design & Developed by: BD IT HOST