৫ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে ছাগল বিতরণ

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যের মাঝে ছাগল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মাশতুরা আমিনা।

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে ২২ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যের মাঝে এসব ছাগল বিতরণ করা হয়। ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাগল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মাশতুরা আমিনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জান্নাতুল ফেরদৌস।

আরও পড়ুনঃ   সিংড়ায় শিক্ষার্থীদের স্কুলে ফেরাতে ব্যতিক্রমি উদ্যোগ ইউএনও’র

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মাদ রুহুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী, ভেটেরিনারি সার্জন ডা. নজরুল ইসলাম, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. রুবিনা খাতুন প্রমুখ।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জান্নাতুল ফেরদৌস জানান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে উপজেলার ২২ জন উপকারভোগীকে দুটি করে মোট ৪৪টি ছাগল প্রদান করা হয়েছে। পাশাপাশি প্রত্যেক উপকারভোগীকে ছাগল পালনের জন্য ঘর নির্মাণের উপকরণ হিসেবে ৪টি সিমেন্টের খুঁটি, ২টি টিন ও ৫টি ফ্লোর ম্যাট দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ   নাটোরে ৯ লাখ টাকার জাল নোট, গ্রেপ্তার ৫

উপজেলা নির্বাহী অফিসার মাশতুরা আমিনা বলেন, পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে সরকার এই সহায়তা প্রদান করছে। এসব ছাগল বিক্রি বা জবাই করা যাবে না। সঠিকভাবে লালন-পালনের মাধ্যমে ছাগলের বংশবৃদ্ধি করে উপকারভোগীরা স্বাবলম্বী হতে পারবেন।

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১১

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১২

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৩

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৫

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৬

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৭

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৮

রাজশাহীর নতুন এসপির যোগদান

১৯

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST