৪ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

বরেন্দ্র ইয়ুথ ফোরামের বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন, আতিক সভাপতি পলি সম্পাদক

আতিক সভাপতি পলি সম্পাদক

স্টাফ রিপোর্টার : রাজশাহী তথা বরেন্দ্র অঞ্চলের যুব ও উন্নয়ন, স্বেচ্ছাসেবী সংগঠনসমূহের বৃহৎ ঐক্য বরেন্দ্র ইয়ুথ ফোরামের বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাসের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিককে সভাপতি ও রাজশাহী কলেজ রিপোটার্স ইউনিটির নির্বাহী সদস্য পলি রানী প্রামনিককে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (৪ জানুয়ারী) নগরীর রানীবাজার এলাকায় অবস্থিত এসকে ফুড ওয়ার্ল্ড সেমিনার রুমে আয়োজিত এক সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়েছে। বরেন্দ্র ইযুথ ফোরামের সভাপতি শাইখ তাসনীম জামাল এর সভাপতিত্ব ও কোষাধ্যক্ষ সালমান ফার্সীর পরিচালনায় সভায় বরেন্দ্র অঞ্চলের বিভিন্ন সমস্যা এবং তারুন্যের পরিবেশ ভাবনা শীর্ষক মুক্ত আলোচনা এবং ১৩ সদস্য বিশিষ্ট্য বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

সভায় কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি পদে সালমান ফার্সী ও মোকলেছুর রহমান সুন্দরী; যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. সোহেল হোসেন; কোষাধ্যক্ষ পদে মাহবুবুল্লাহ মাসুম; সাংগঠনিক সম্পাদক পদে মো. জুলফিকার আলী হায়দার; প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাসিবুল হাসনাত রিজভি; দপ্তর সম্পাদক পদে তাহমিদ জাকি; পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক পদে মোসা. তামিম তুলি; শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে মোছা. মিম এবং কার্যনির্বাহী সদস্য যথাক্রমে আলমগীর হোসেন ও মো. শাহাদৎ হোসেনকে দায়িত্ব প্রদান করা হয়।

আরও পড়ুনঃ   বিএনপির জনসভা মঞ্চে পলকের শ্যালিকা, সিংড়া বিএনপির আহ্বায়ককে শোকজ

সভায় বরেন্দ্র ইয়ুথ ফোরামের সাবেক এবং সিনিয়র ইয়ুথদের নিয়ে উচ্চকক্ষ সিনেট সদস্য নির্বাচন করা হয়। নবগঠিত কমিটির সকল সদস্য সংগঠনটিকে আরো শক্তিশালী এবং আরো বেশী প্রতিবাদী, বৈচিত্র্যপূর্ণ, মানবিক, সাম্য, পরিবেশ ন্যায়বিচার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রতীক হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, বরেন্দ্র ইয়ুথ ফোরামের সিনেটের সভাপতি নৃবিজ্ঞানী ও পরিবেশ আইন গবেষক শহিদুল ইসলাম, স্বপ্নচারী উন্নয়ন সংগঠনের সভাপতি রুবেল হোসেন মিন্টু, বরেন্দ্র ইয়ুথ ফোরামের উপদেষ্টা প্রানীবিজ্ঞানী প্রফেসর ড. বিধান চন্দ্র দাস, সামাজিক ও সাংস্কৃতিক কর্মী ওয়ালিউর রহমান বাবু, বারনই লোকসাহিত্য পরিষদের সভাপতি রায়হান জুয়েল, সামাজিক কণ্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সম্রাট রায়হানসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ   ভোজ্যতেলের মূল্য সমন্বয় লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ

প্রসঙ্গত, রাজশাহী তথা বরেন্দ্র অঞ্চলের যুব ও উন্নয়ন, স্বেচ্ছাসেবী সংগঠনসমূহের বৃহৎ ঐক্য বরেন্দ্র ইয়ুথ ফোরাম “শিক্ষা-সংস্কৃতি ও বৈচিত্র্য সুরক্ষায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ” এই স্লোগানে মানবিক সমাজ বিনির্মাণ বিনির্মানের লক্ষ্যে বিগত ২০১৫ সাল থেকে রাজশাহী তথা বরেন্দ্র অঞ্চলের যুব সমাজকে সংঘটিত করে নেতৃত্ব ও নাগরিক সক্ষমতা বৃদ্ধি করা; পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও প্রাকৃতিক সম্পদ রক্ষা; শিক্ষা, স্বাস্থ্য, মানবাধিকার ও সামাজিক সচেতনতা বৃদ্ধি; স্থানীয় সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য ও পরিবেশবান্ধব জীবনধারা সংরক্ষণ; বৈষম্য ও অনাচার প্রতিরোধে জনসম্পৃক্ততা বৃদ্ধি; মানুষসহ সকল প্রাণের জন্য নিরাপদ খাদ্য ও খাদ্য সার্বভৌমত্ব নিশ্চিতকরণ; এবং নদ-নদী, পুুকুর-জলাশয়-জলাধার-জলাভূমি, কৃষিজমি সুরক্ষাসহ সমসাময়িক নানা ইস্যুতে কাজ করে যাচ্ছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তানোরে জবই বিল রক্ষায় নিবন্ধিত জেলেদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

সাংবাদিকের বাসায় স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি

তামিম স্মৃতি ক্রীড়া একাদশের শুভ উদ্বোধন

তৃতীয়বারের মতো পুরস্কৃত ডিবির ওসি হাসিবুল্লাহ হাসিব

রাজশাহীতে মোস্তফা হত্যা মামলার প্রধান আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে “বিশ্বের শ্রেষ্ঠ নারী নেত্রীর তালিকায় আছেন বেগম খালেদা জিয়া” বই উপহার

হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পাবেন নগরবাসী : রাসিক প্রশাসক

নগরীতে চাঞ্চল্যকর অটোরিক্সা চালক হত্যা মামলার রহস্য উদঘাটন: গ্রেপ্তার ৮

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

১০

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী 

১১

ফায়ার সার্ভিসের সামর্থ্য ও সক্ষমতা বৃদ্ধিতে সরকার কাজ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ উদ্যাপন উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী

১৩

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ উদ্যাপন উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

১৪

আরএমপি কমিশনার ও রাসিক প্রশাসকের শুভেচ্ছা বিনিময়

১৫

চাঁপাইনবাবগঞ্জে গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার, দম্পতি গ্রেপ্তার

১৬

আইবাঁধ সড়কের কার্পেটিং কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

১৭

পদ্মার চরে ডাকাতের গুলিতে দুই জেলে আহত, নিখোঁজ ১

১৮

ঈদ উপহার পেল পৌর এলাকার ৪,৬২৫ পরিবার, স্বস্তি সুবিধাভোগীদের মুখে

১৯

পাটখাতকে সাত বিলিয়ন ডলারের শিল্পে উন্নীত করার লক্ষ্য সরকারের : বস্ত্র ও পাটমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST