২৬ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

একে একে মারা গেলেন মামাতো-ফুফাতো তিন ভাই

নাটোর জেলা প্রতিনিধি : গত ১৫ এপ্রিল নাটোরের বড়াইগ্রামের ধামানিয়াপাড়া গ্রামে মামাতো বোনের বউভাতের অনুষ্ঠান গিয়ে জাওহার আমিন লাদেন এবং তার দুই মামাতো ভাই আকিব হাসান ও খায়রুল বাশার ছাগির শখের বশে দুলাভাইয়ের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে তিনজনই গুরুতর আহত হন।

খবর পেয়ে স্বজনরা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ওই দিন সেখানে আকিব মারা যান। এরপর ২০ এপ্রিল সন্ধ্যায় ছাগিরও মারা যান। সর্বশেষ বুধবার (২৪ এপ্রিল) রাতে অপর ভাই জাওহার আমিন লাদেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আরও পড়ুনঃ   ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪৭

৯ দিনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু হয়। মর্মান্তিক এমন মৃত্যুর ঘটনায় তাদের পরিবারে চলছে শোকের মাতম।

এর মধ্যে নিহত খায়রুল বাশার বড়াইগ্রামের গোপালপুর গ্রামের মৃত মাওলানা ইউনুছ আলীর একমাত্র ছেলে। তিনি রাজশাহী শহরের একটি মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের ছাত্র ছিলেন। জাওহার আমিন লাদেন বড়াইগ্রামের গোপালপুর গ্রামের মাদ্রাসা শিক্ষক মাওলানা রুহুল আমিনের ছেলে। তিনি নাটোর জামহুরিয়া কামিল মাদরাসার ফাজিল (ডিগ্রি) শ্রেণির ছাত্র ছিলেন। আকিব হাসান বড়াইগ্রাম পৌরসভার বাটরা গোপালপুর এলাকার আব্দুল খালেকের ছেলে এবং পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

বড়াইগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আজম খাঁন জানান, গত ১২ এপ্রিল উপজেলার ধামানিয়াপাড়া গ্রামের এক যুবকের সঙ্গে আকিবের বড় বোনের বিয়ে হয়। ১৫ এপ্রিল আকিবসহ তার সঙ্গীরা ধামানিয়াপাড়া গ্রামে দুলাভাইয়ের বাড়িতে বউভাতের অনুষ্ঠানে যায়। পরে তারা শখের বশে দুলাভাইয়ের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে পথে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। খবর পেয়ে স্বজনরা তাদেরকে প্রথমে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে প্রথমে আকিব মারা যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় খায়রুল বাশা ছাগির ও সর্বশেষ বুধবার দিবাগত রাতে জাওহার আমিন লাদেন মৃত্যুবরণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১০

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১১

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৪

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৫

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৬

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৭

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৮

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১৯

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST