৩ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার ফাউন্ডেশনের আইডি কার্ড ও সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার : ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার সন্ধ্যা ৬টায় কার্ড/পরিচয়পত্র প্রদান ও সম্মাননা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের সম্মানিত সদস্যবৃন্দের উপস্থিতিতে সুশৃঙ্খল ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। এরপর উপদেষ্টার শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম এগিয়ে যায়। পর্যায়ক্রমে সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ করা হয় এবং সংগঠন ও এর উন্নয়ন বিষয়ে সদস্যবৃন্দ তাদের মূল্যবান মতামত উপস্থাপন করেন। অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নতুন ভূবন-মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের নির্বাহী পরিচালক মো: আলমগীর কায়সার রাসেল, মির্জাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সইবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: সাজ্জাদ হোসেন, বাউবি’র সহকারী পরিচালক ও ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার ফাউন্ডেশন এর উপদেষ্টা মো: আরিফুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি মো: নাসিম উদ্দিন এবং পরিচালনায় ছিলেন প্রতিষ্ঠানের সাধারণত সম্পাদক মো: জাহাঙ্গীর আলম মিলন।

আরও পড়ুনঃ   মাহমুদুর রহমানের ওপর হামলা : শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে মামলা

অনুষ্ঠানে উপদেষ্টা, বিশেষ অতিথিবৃন্দ ও প্রধান অতিথি মানবাধিকার, ন্যায়বিচার এবং সমাজে সত্য প্রতিষ্ঠায় সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের ভূমিকার ওপর গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। পরে সম্মাননা স্মারক ও ক্রেস্ট বিতরণ পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় কেন্দ্রীয় কমিটির প্রতি শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

আরও পড়ুনঃ   ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের কার্ড বিতরণ ও মিলন মেলা

অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্ত এক বক্তা তার প্রতিক্রিয়ায় বলেন, “ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার ফাউন্ডেশনের সম্মেলনে সম্মাননা প্রাপ্তি আমার জন্য অত্যন্ত গর্বের। মানবাধিকার ও সত্যের পথে কাজ করার এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীল ও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।”

সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিক পর্ব শেষ হয়। শেষে অতিথিদের জন্য কিছু খাবারের আয়োজন করা হয় এবং অতিথি বিদায়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সফল সমাপ্তি ঘটে।

উল্লেখ্য, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার ফাউন্ডেশন মানবাধিকার সংরক্ষণ, অপরাধ প্রতিরোধ এবং সত্যনিষ্ঠ সাংবাদিকতা প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST