১ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের কার্ড বিতরণ ও মিলন মেলা

আরিফুল ইসলাম, রাজশাহী : ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন (অপরাধ দমন ও মানবাধিক বিষয়ক সাংবাদিক সংস্থা) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের কার্ড বিতরণ ও মিলন মেলা ০১ নভেম্বর ২০২৪ শুক্রবার সন্ধ্যা ৭টায় রাজশাহীস্থ অলকার মোড়ের মাই-ড্যাস কমিউনিটি সেন্টারে হল রুমে অনুষ্ঠিত হয়। শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলোয়াত, প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা, সভাপতির স্বাগত বক্তব্য। এরপর সদস্যদের মধ্যে থেকে কয়েকজন বক্তব্য প্রদান করেন। উপদেষ্টামণ্ডলীর মধ্য থেকে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা জনাব মো: আরিফুল ইসলাম ও রাজশাহী কমার্স কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক মো: সাহিদুল ইসলাম (বাদশা), বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী জজ কোর্টের এ্যাডভোকেট জনাব মো: হাসানুল বান্না সোহাগ এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন রাজশাহী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক মো: আব্দুস সামাদ। বক্তারা বলেন, বাংলাদেশে মানবাধিকারকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই মানবাধিকার সংস্থা সাধারণ মানুষের প্রতি অন্যায়ভাবে নির্যাতন, নারী অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠা করা, সাংবাদিক ও বিরোধীদেরকে ভীতিপ্রদর্শন, সাম্প্রতিক দুর্নীতি নানাবিধ বিষয় নিয়ে কাজ করে থাকেন। প্রত্যেক সদস্যকে জীবিকার পাশাপাশি মানব সেবায় এগিয়ে আসার পরামর্শ দেন।

আরও পড়ুনঃ   দ্বিতীয় পাতা

পরিশেষে সদস্যদের মধ্যে আইডি কার্ড ও বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক বিতরণ এবং উপদেষ্টামন্ডলী, বিশেষ অতিথি ও প্রধান অতিথিদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সভাপতি জনাব মো: নাসিম উদ্দিন অসুস্থ্য থাকায় উক্ত প্রোগ্রামে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠার সিনিয়র সহ-সভাপতি জনাব মো: সাইফুল ইসলাম বুলবুল। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সদস্যবৃন্দসহ প্রায় শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালয়ের দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠানের যুগ্ম-আইন বিষয়ক সম্পাদক জনাব মো: রুবেল হাসান। ডিনারের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১০

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১১

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১২

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৩

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৫

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৬

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৭

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৮

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৯

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

২০

Design & Developed by: BD IT HOST