২ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

বিপিএলে বিদেশি ক্রিকেটারের বিশ্বরেকর্ড

অনলাইন ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে মাত্র ১২২ রানে অলআউট করে চট্টগ্রাম রয়্যালস। রাজধানীর দলটিকে অল্পতে আটকানোর ক্ষেত্রে বোলারদের পাশাপাশি বড় ভূমিকা রেখেছেন চট্টগ্রামের উইকেটরক্ষক অ্যাডাম রশিংটন।

আজকের ম্যাচে মোট পাঁচটি ডিসমিসালে অবদান রেখেছেন এই ইংলিশ ক্রিকেটার। এর মধ্যে রান আউট একটি, স্ট্যাম্পিং চারটি। তাতেই হয়েছে বিশ্বরেকর্ড। টি-টোয়েন্টি ক্রিকেটের এক ম্যাচে সর্বোচ্চ স্ট্যাম্পিংয়ের রেকর্ডে যৌথভাবে নিজের নাম লিখিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ   মান্দায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

রশিংটনের আগে এক ম্যাচে চারটি করে স্ট্যাম্পিং করেছেন আরও ছয় জন উইকেটরক্ষক। তাদের সঙ্গে যোগ দিলেন চট্টগ্রাম রয়্যালসের উইকেটকিপার। সবার আগে এই কীর্তি গড়েছিলেন টনি ফ্রোস্ট। ২০০৪ সালে কাউন্টিতে গ্লামরগ্যানের চার ব্যাটারকে স্ট্যাম্পিং করেছিলেন তিনি। এরপর ক্রমান্বয়ে এই তালিকায় যোগ দেন দিনেশ কার্তিক, কামরান আকমল, ধীমান ঘোষ, দিনেশ রামদিন ও লাহিরু দাওয়াতাগে।

এই তালিকার নতুন সংযোজন হলেন অ্যাডাম রশিংটন। বিপিএলর আজকের ম্যাচে রশিংটন সবার আগে স্ট্যাম্পিং করেন উসমান খানকে। এরপর একে একে তার কাছে ধরা দেন শামীম হোসেন পাটোয়ারী, সাব্বির রহমান রুম্মন ও ইমাদ ওয়াসিম।

আরও পড়ুনঃ   জনগণ পাশে থাকলে দেশ পুনর্গঠনে সরকার কোনো বাধাই মানবে না : প্রধানমন্ত্রী

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে সবকটি উইকেটের বিনিময়ে ঢাকা ক্যাপিটালস করে মাত্র ১২২ রান। জবাবে ১০ উইকেট ও ৪৪ বল হাতে রেখেই জয় পেয়ে যায় চট্টগ্রাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১২

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৩

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৪

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

১৫

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

১৬

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ইসলাম ও মাদ্রাসা নিয়ে ফেসবুকে কটূক্তিপূর্ণ পোস্ট, চারঘাটে শিক্ষক আটক

১৮

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি কাজ করছে :রিজভী

১৯

রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা আবারও দেখার অভিযোগ

২০

Design & Developed by: BD IT HOST