৮ মে ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে রেড ক্রিসেন্টের প্রতিষ্ঠাতা জীন হেনরি ডুনান্টের ১৯৬তম জন্মবার্ষিকী পালন

সংবাদ বিজ্ঞপ্তি : ‘বাঁচিয়ে রাখি মানবতা’ প্রতিপাদ্য নিয়ে রাজশাহীতে ৮ই রেডক্রস/ রেড ক্রিসেন্টের প্রতিষ্ঠাতা জীন হেনরি ডুনান্টের ১৯৬তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার সকালে রাজশাহী কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভা, সাংস্কৃতিক ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, অসহায় আর্তপীড়িত মানুষের পাশে রেডক্রিসেন্ট সব সময় আছে। যেকোন প্রাকৃতিক দুর্যোগ অগ্নিকান্ড, ঝড়, জলচ্ছ্বাস, যুদ্ধবিগ্রহে মানুষের পাশে থাকে এ সংস্থাটি। রেডক্রিসেন্ট গৌরবাজ¦ল ভূমিকা রয়েছে। এর কার্যক্রমকে মর্যাদা দেয়। কিশোর-কিশোরীদের রেডক্রিসেন্টের কার্যক্রমে অত্মনিয়োগ করে নিজের, দেশের কল্যাণে কাজ করার আহবান জানান তিনি।

আরও পড়ুনঃ   দশম শ্রেণিতে বিভাগ চালু ২০২৫ সাল থেকে

রাজশাহীতে হেতমখাঁয় রেডক্রিসেন্টের স্থায়ী ভবন নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ঘোষণা রাসিক দেন মেয়র। রাজশাহীতে চলতি বছর শেষে রেডক্রিসেন্ট ক্যাম্প করার ঘোষণা দেন তিনি।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল খালেক, বক্তব্য দেন কার্যনির্বাহী পর্ষদ সদস্য প্রফেসর চৌধুরী সরওয়ার জাহান সজল, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামানিক, প্রফেসর ড. ফরিদা সুলতানা, ইউনিট লেভেল অফিসার মির্জা শামীম আহসান, প্রজেক্ট অফিসার সাজেদুর রহমান, ডাঃ মোঃ শাহনেওয়াজ রশীদ, ফাইন্যান্স ও এডমিন অফিসার মফিজুর রহমান।

আরও পড়ুনঃ   যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

এর আগে সকালে দিবসটি উপলক্ষে রাজশাহী কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে র‌্যালীটি নগরীর আলুপট্টি হয়ে রাজশাহী কলেজে এসে শেষ হয়। অনুষ্ঠানে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করে।

পাইলট প্রোগ্রাম্যাটিক পার্টনারশীপ প্রোগ্রামের সহযোগিতায় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটিইউনিটের উদ্যোগে আয়োজিত বিশ^ রেডক্রস/রেডক্রিসেন্টের প্রতিষ্ঠাতা জীন হেনরি ডুনান্টের ১৯৬তম জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান কর্মসূচি, দেয়ালিকা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজের আনুষ্ঠানিকতা শেষে শুরু হয়েছে ফিরতি ফ্লাইট

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে : অর্থমন্ত্রী

চুক্তি না হলে ইরানে ফের অভিযান শুরুর জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র : হেগসেথ

হরমুজে আটকা ১৩টি জাহাজ ফিরিয়ে আনতে জরুরি অভিযান ভারতের

দেশকে গড়ে তুলতে প্রত্যেককে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বিশ্ব তামাকমুক্ত দিবসে প্রধানমন্ত্রীর বাণী

মহাস্থানগড় জাদুঘরে সংরক্ষিত ৪৭টি মূর্তি আসল নাকি রেপ্লিকা, যাচাইয়ে হবে পরীক্ষা

শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নগরীতে রাজপাড়া থানা বিএনপির উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ

নিয়ামতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

১০

এস. এম নুরুদৌলা মন্জুরের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

১১

লালপুরে ড্যাবের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ

১২

রাজশাহীতে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে -ভূমিমন্ত্রী

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩

১৪

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বই মেলা ও রক্তদান কর্মসূচির উদ্বোধন

১৫

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন

১৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

১৭

চামড়া শিল্পকে রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের -বাণিজ্যমন্ত্রী

১৮

চামড়া থেকে বছরে প্রায় ১২ বিলিয়ন ডলার আয় করা সম্ভব -শিল্পমন্ত্রী

১৯

চিড়িয়াখানায় সাদা মহিষ দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

২০

Design & Developed by: BD IT HOST