৬ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইলে ভারতের গলা চেপে ধরা হবে

অনলাইন ডেস্ক : মিডিয়ার মাধ্যমে গুজব ছড়িয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করা হলে ভারতের গলা চেপে ধরা হবে বলে মন্তব্য করেছেন ছাত্রনেতা জালাল আহমেদ।

শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার ব্যানারে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এমন মন্তব্য করেন তিনি।

এ সময় তারা- ‘সীমান্তে হত্যা কেন, দিল্লি তুই জবাব দে’; ‘ভারতীয় আগ্রাসন, রুখে দাও জনগণ’; ‘মোদীর আগ্রাসন, রুখে দাও জনগণ’ ইত্যাদি স্লোগান দেন।

জালাল আহমেদ বলেন, ভারত সবসময়ই বাংলাদেশকে ব্যবহার করতে চেয়েছে। ২৪-এর গণঅভ্যুত্থানকে ভারত মেনে নিতে পারেনি। তাই তারা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করে যাচ্ছে। ভারত ২০০৯ সালে ফেলানীকে হত্যা করেছিল। এরপর শতশত বাংলাদেশি নাগরিককে তারা হত্যা করার পরেও আওয়ামী লীগ কোনো পদক্ষেপ নেয়নি। ভারতকে বলতে চাই আপনাদের চারদিকে মুসলিম রাষ্ট্রগুলোর অবস্থান। সুতরাং আমাদের চারদিকে আছেন বলে হুমকি দিতে চাইলে, মিডিয়ার মাধ্যমে গুজব ছড়িয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইলে আপনাদেরও গলা চেপে ধরা হবে।

আরও পড়ুনঃ   ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, ভারত প্রতিবেশী রাষ্ট্র হলেও তারা সবসময়ই বাংলাদেশের সঙ্গে প্রভুর মতো আচরণ করার চেষ্টা করেছে। তারা যে সময় আওয়ামী লীগকে ব্যবহার করেছে সে সময় আর নেই। গত ১৬ বছর ভারতকে যে সুবিধা দেওয়া হয়েছে তা অন্য কোনো সময় দেওয়া হয়নি।

আরও পড়ুনঃ   বাংলাদেশে মানবাধিকার মিশন স্থাপনে সরকার ও জাতিসংঘের সমঝোতা

তিনি বলেন, ভারতের নিউজ মিডিয়াগুলো বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক গুজব ছড়িয়ে যাচ্ছে। বাংলাদেশের মিডিয়াকে এই গুজব প্রতিরোধে শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। ভারতের মিডিয়া সৃষ্ট গুজবের বিরুদ্ধে শক্ত প্রতিবাদ গড়ে তুলতে হবে।

সমাবেশে ইমরান আল নাজির, ঢাকা কলেজের শিক্ষার্থী ইয়াছিন অরাফাত, সাবেক ছাত্রনেতা শামীম রেজা প্রমুখ বক্তব্য প্রদান করেন।-ঢাকা পোস্ট

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST