১ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

একে অপরকে পারমাণবিক স্থাপনার তথ্য দিলো ভারত-পাকিস্তান

অনলাইন ডেস্ক : পারমাণবিক স্থাপনা কোথায় আছে এ ব্যাপারে একে অপরকে তথ্য দিয়েছে ভারত ও পাকিস্তান। দক্ষিণ এশিয়ায় এ দুটি দেশের কাছেই আছে পারমাণবিক অস্ত্র। এর পাশাপাশি জেলবন্দিদের তথ্যও বিনিময় করেছে দেশ দুটি।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম সামা নিউজ। তারা বলেছে, ভারত-পাকিস্তান নিজেদের মধ্যে আবারও বিশ্বাস স্থাপনের চেষ্টা করছে। এরমধ্যেই জেলবন্দি ও পারমাণবিক অবকাঠামোর তথ্য বিনিময় করল তারা।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, একই সময়ে এ তথ্য আদান-প্রদান করা হয়েছে। পারমাণবিক অবকাঠামোর তথ্য আদান-প্রদানের জন্য দুই দেশের মধ্যে একটি চুক্তি রয়েছে। ওই চুক্তি অনুযায়ীই কাজটি করা হয়েছে।

আরও পড়ুনঃ   ১৫ স্যাটেলাইট নিয়ে ছিটকে পড়ল ভারতের রকেট

সামা নিউজ জানিয়েছে, চুক্তিটিতে পাকিস্তানের হয়ে স্বাক্ষর করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। অপরদিকে ভারতের হয়ে স্বাক্ষর করেছিলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী।

এ চুক্তির লক্ষ্য ছিল স্পর্শকাতরস্থানগুলোকে সম্ভাব্য হামলার ঝুঁকি থেকে রক্ষা করা। কোথায় কোথায় পারমাণবিক অবকাঠামো আছে সেটি জানিয়ে মূলত সতর্ক করে দেওয়া হয় যেন দ্বন্দ্ব শুরু হলে এসব জায়গায় হামলা না চালানো হয়।

আরও পড়ুনঃ   পদত্যাগ করলেন খোদা বকশ চৌধুরী

এছাড়া ২০০৮ সালের একটি চুক্তি অনুযায়ী ভারত জানিয়েছে কতজন পাকিস্তানি তাদের কারাগারে বন্দি আছে। একই সঙ্গে পাকিস্তানও জানিয়েছে তাদের কারাগারে কতজন ভারতীয় বন্দি আছেন।

পারমাণবিক অবকাঠামোর চুক্তি আদান-প্রদানের আগে ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য তৈরি শোক বইতে স্বাক্ষর করতে এসে বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের স্পিকার সরদার আয়াজ সাদিক। গত মে মাসে দুই দেশের মধ্যে চারদিনব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষের পর এটিই ছিল উচ্চপর্যায়ের কোনো বৈঠক।

সূত্র: সামা টিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১০

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১১

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১২

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১৩

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৪

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৫

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৬

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৭

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৮

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

২০

Design & Developed by: BD IT HOST