১ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ভেকু মেশিনের নিচে ফেলে হত্যা মামলার আসামী বিপ্লব গ্রেফতার

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে জমিতে পুকুর খননকে কেন্দ্র করে যুবককে ভেকু মেশিনের নিচে ফেলে হত্যা মামলার এজাহার নামীয় ৫ নং আসামী বিপ্লবকে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‍্যাব-৫, সদর কোম্পানী, রাজশাহী ও , র‍্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, মামলার বাদী রফিকুল ইসলাম পেশায় একজন কৃষক। গত ১৭ ডিসেম্বর রাত্রি অনুমান ৮.৩০ মিনিটে মসজিদের মাইকে জমিতে জোরপূর্ব পুকুর খননের ঘোষণা দিলে বাদী ও তার ছেলে আহমেদ জুবায়ের(২২) বাঁধা দিতে তাদের জমিতে যায়। আনুমানিক রাত ৮:৪৫ মিনিটে রাজশাহী জেলার মোহনপুর থানাধীন পালশা পূর্ব বিলে জমিতে গিয়ে তারা কতিপয় লোকজনকে তাদের জমি সহ অন্যান্য লোকের জমিতে ভেকু মেশিন দিয়ে পুকুর খনন করতে দেখে।

আরও পড়ুনঃ   ‘সব অবস্থায় চুপ থাকাই নাকি বুদ্ধিমানের কাজ’

বাদী ও তার ছেলে জুবায়ের পুকুর খননের ব্যাপারে উক্ত লোকজনদেরকে পুকুর খননের কারণ জানতে চাইলে আসামিগণ তাদের কথায় কর্ণপথ না করে পুকুর খনন করতে থাকে। নিহত জুবায়ের তাদেরকে জমিতে পুকুর খনন করতে নিষেধ করলে একপর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে জুবায়েরকে ভেকু মেশিনের মাথা দিয়ে টেনে চাকার সামনে রেখে শরীরের উপর দিয়ে ভেঁকু মেশিন চালিয়ে দিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। বাদির চিৎকারে আশেপাশে লোকজনের সহায়তায় জুবায়েরকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ আশঙ্কাজনক অবস্থায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুবায়েরকে মৃত ঘোষণা করে। উক্ত ঘটনার পরপরই এলাকায় থমথমে অবস্থার সৃষ্টি হয়।

চাঞ্চল্যকর এ ঘটনায় নিহত জুবায়ের-এর পিতা বাদী হয়ে রাজশাহী জেলার মোহনপুর থানায় ৭ জনসহ ১০/১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুনঃ   ফটোসেশন করে হাতে খিচুড়ি ধরিয়ে দিল এনজিও: ১৫ দিনেও পায়নি বাছুর

উল্লেখিত ঘটনার প্রেক্ষিতে ছায়া তদন্তের মাধ্যমে আসামিদের’ কে গ্রেফতারের অভিযানে নামে র‌্যাব।

এরই ধারাবাহিকতায়, র‌্যাব-৫, সদর কোম্পানী, রাজশাহী ও র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদ এর ভিত্তিতে ১ জানুয়ারি রাত্রি ১২:১০ মিনিটে ফরিদপুর জেলার বোয়ালমারী থানাধীন ওয়াপদা বাজার এলাকায় অপারেশন পরিচালনা করে উক্ত হত্যা মামলার এজাহারনামীও ৫নং আসামী বিপ্লব হোসেন (৫২), কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত আসামিকে রাজশাহী জেলার মোহনপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১০

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১১

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১২

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৪

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৫

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৬

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৭

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

১৮

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

১৯

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

২০

Design & Developed by: BD IT HOST