৩১ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাবি ছাত্রীর ফাঁস নিয়ে আত্মহত্যা

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ছাত্রী লামিসা নওরীন পুষ্পিতা (২১) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি জুলাই-৩৬ হলের অনাবাসিক শিক্ষার্থী ছিলেন।

বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নগরীর বিনোদপুর বাজারের বেতার মাঠের লেবুবাগান এলাকার বাদশা মেছে গলায় ফাঁস দেন লামিসা। সহপাঠীরা টের পেয়ে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে প্রাথমিক অবস্থায় মৃত্যুর কারণ জানা যায়নি।

আরও পড়ুনঃ   সৌদি আরবের ৮ ট্যাংকারে হামলার দাবি হুথিদের

জানা গেছে, বিকেলে মেসে নিজ রুমে আত্মহত্যার প্রচেষ্টা করলে পাশের রুমের ছাত্রীরা টের পান। ঝুলন্ত অবস্থা থেকে তাকে নামিয়ে দ্রুত রামেক হাসপাতালে নিলে তিনি মৃত্যুবরণ করেন। বর্তমানে তার মরদেহ রামেক হাসপাতালে মর্গে রয়েছে। তার বাড়ি ঝিনাইদহে। তার বাবার নাম কুদরত উল্লাহ বিপ্লব।

আরও পড়ুনঃ   দেশের অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

এ বিষয়ে মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কামাল আজাদ বলেন, রাবির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তার বাবাকে খবর দেওয়া হয়েছে। তারা রওনা হয়েছেন। প্রাথমিক অবস্থায় তার মৃত্যুর কারণ জানা যায়নি।

তিনি বলেন, পরিবার এলে মরদেহের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে থানায় মামলা হবে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১০

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১২

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৫

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৬

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৭

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

১৮

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST