৩১ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

অনলাইন ডেস্ক : ভারতের উত্তরাঞ্চলীয় হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে চলন্ত ভ্যানে প্রায় দুই ঘণ্টা ধরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। পরে ভয়াবহ নিপীড়নের পর চলন্ত ভ্যানে থেকে গুরুতর আহত অবস্থায় ওই তরুণীকে রাস্তায় ছুড়ে ফেলেন অভিযুক্তরা। সোমবার গভীর রাতে ভয়াবহ এই যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে বলে দেশটির পুলিশ জানিয়েছে।

পুলিশ বলছে, সোমবার রাতে ওই তরুণী বাড়ি ফেরার জন্য গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি ভ্যানে থাকা দুই যুবক তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে গাড়িতে তুলে নেয়। কিন্তু ভ্যানটি তরুণীর বাড়ির দিকে না গিয়ে গুরুগাঁও সড়কের দিকে চলে যায়।

আরও পড়ুনঃ   ইরানকে সমর্থন জানাল চীন

প্রায় আড়াই ঘণ্টা ধরে ভ্যানে আটকে রেখে নির্যাতন করা হয় বলে অভিযোগ করেছেন ওই তরুণী। তিনি বলেছেন, নিপীড়নে বাধা দেওয়ায় তাকে হুমকিও দেন অভিযুক্তরা। ভোর ৩টার দিকে এসজিএম নগরের রাজা চকের কাছে চলন্ত ভ্যান থেকে তাকে রাস্তায় ছুড়ে ফেলে পালিয়ে যান তারা।

পুলিশের তথ্য অনুযায়ী, পরে স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা বলছেন, তরুণীর মুখে গুরুতর জখম রয়েছে। সেখানে একাধিক সেলাই দিতে হয়েছে। বর্তমানে শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও তিনি মানসিকভাবে বিপর্যস্ত।

আরও পড়ুনঃ   গোদাগাড়ীর সুলতানগঞ্জ-ভারতের মুর্শিদাবাদের ময়া নৌবন্দর পরীক্ষামূলকভাবে চালু হলেও বছর না ঘুরতেই কার্যত স্থবির

তবে এখন পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে তার জবানবন্দি নেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

ফরিদাবাদ পুলিশ বলেছে, অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার ও অপরাধে ব্যবহৃত ভ্যানটি জব্দ করা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

সূত্র: এনডিটিভি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার অন্যতম বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

রাজশাহীতে র‍্যাবের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ২

রাজশাহীতে পুলিশের অভিযানে ১৫০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধারসহ গ্রেফতার ২ 

জিম্বাবুয়েতে ফেরি ডুবে ১৫ জনের প্রাণহানি, নিখোঁজ ২৭

মার্কিন অবরোধে অচল হয়ে পড়েছে ইরানের তেল রপ্তানি কেন্দ্র

১০

সমুদ্রবন্দর সমূহকে ৩নং সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

১১

এআই যুগে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

গোদাগাড়ীতে ১০৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১, পলাতক ১

১৫

রাজশাহীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

১৬

কাশিয়াডাঙ্গা থানাকে শিশুবান্ধব করতে নাগরিকদের মতামত গ্রহণ

১৭

রাজশাহী জেলার ডিবি পুলিশ অভিযানে ৪০০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার

১৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৯

পরনির্ভরতা অতিক্রম করতে হলে প্রযুক্তির প্রসার ঘটাতে হবে সর্বত্র

২০

Design & Developed by: BD IT HOST