৩১ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার জানাজায় জনসমুদ্র

ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা আজ (বুধবার, ৩১ ডিসেম্বর) দুপুর আড়াইটায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। ভোর থেকেই জাতীয় সংসদ ভবন সংলগ্ন এলাকা মানুষে ভরে যায়। দলীয় নেতা-কর্মী থেকে সাধারণ মানুষ—সর্বস্তরের মানুষ তাদের প্রিয় নেত্রীকে শেষ বিদায় দিতে হাজির হয়েছেন।

সকাল ৮টা ৫৩ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার মরদেহ বের করা হয়। প্রাথমিকভাবে মরদেহ গুলশানের বাসভবন ফিরোজায় নেওয়ার পরিকল্পনা থাকলেও পরে তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুলশান-২ নর্থ অ্যাভিনিউ বাসভবনে নেয়া হয়।

আরও পড়ুনঃ   নতুন দেশে নতুন করে নারী ও শিশু নির্যাতন বন্ধে তরুণদের প্রতিরোধ গড়ে তুলতে হবে: উপদেষ্টা শারমীন এস মুরশিদ

সকাল ৯টা ১৬ মিনিটে মরদেহ পৌঁছালে তারেক রহমান কিছু সময় কফিনের পাশে বসে কোরআন তেলাওয়াত করেন।

এরপর মরদেহবাহী গাড়িবহর মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে রওনা হয়। কনকনে শীত, ঘন কুয়াশা এবং হিমেল হাওয়া উপেক্ষা করেই মানুষ জানাজায় অংশ নিচ্ছেন।

মানিকগঞ্জের সাটুরিয়া থেকে আসা ষাটোর্ধ্ব হাজী হাসানুর রহমান বলেন, খালেদা জিয়া রাজনীতি করলেও মানুষের সঙ্গে কখনও প্রতারণা করেননি। উনার মুখের কথা আর অন্তরের কথা এক ছিল। আমি জীবনে কোনো দিন ধানের শীষ ছাড়া ভোট দিইনি।

আরও পড়ুনঃ   প্রধান উপদেষ্টাসহ সকল উপদেষ্টার সম্পদের হিসাব বিবরণী প্রকাশ হবে

এদিকে, জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মিরপুর সড়ক ব্যবহার করে কেউ মানিক মিয়া অ্যাভিনিউতে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১০

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১১

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১২

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৩

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৪

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৫

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৬

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৭

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৮

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৯

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST