১৬ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

ট্রাকমালিক ও ফার্টিলাইজার এসোসিয়েশনের সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবি

স্টাফ রিপোর্টার : ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় ট্রাক মালিক সমিতি ও ফার্টিলাইজার এসোসিয়েশনের রাজশাহী জেলা সভাপতি আবুল কালাম এর নিঃশর্ত মুক্তি এবং ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ মার্চ) দুপুর ২ টার দিকে রাজশাহী ট্রাক মালিক সমিতি ও জেলা ফার্টিলাইজার এসোসিয়েশন যৌথভাবে মহানগরীর একটি রেস্তোরায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন রাজশাহী বিএডিসি ডিলার এসোসিয়েশনের সভাপতি মাহফুজুল হাসনাইন। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মাদের ষড়যন্ত্র এখনো বিদ্যমান। তারই অংশ হিসেবে একজন জনপ্রিয় রাসায়নিক ও ট্রাক পরিবহন ব্যবসায়ি নেতাকে মোটা অংকের টাকা না পাওয়ায় এবং তারপদ থেকে সরানোর জন্য পুলিশ প্রসাশনে ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্ট দোশরদের যড়যন্ত্রের কারণে ভাকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় আটক করা হয়েছে। যা অত্যন্ত ন্যুখজনক। বোয়ালিয়া থানা সাবেক অফিসার্স ইনচার্জ (ওসি) মেহেদী মাসুদ উদ্দেশ্য প্রণোদিতভাবে তদন্তের নামে এজাহার বহির্ভূত ৭৪ জনের নাম সংযুক্ত প্রাথমিক তথ্য বিবরনীতে উল্লেখ করেন। যা ফ্যাসিস্ট গোলামীর বহিঃপ্রকাশ। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরো বলেন, মামলার বাদি ওসামা বিন ইকবাল মিথ্যা প্রাথমিক তথ্য বিবরণী সম্পর্কে জ্ঞাত হয়ে সপ্রণোদিতভাবে আবুল কালামসহ মামলায় সংযুক্ত নেই। এই সমস্ত ব্যক্তির নামে অভিযোগ প্রত্যাহার করে রাজশাহী জেলা নোটারি পাবলিক কার্যালয়ে উপস্থিত হয়ে একটি এফিডেভিট করেন। যা বোয়ালিয়া থানা ও আরএমপির পুলিশ কমিশনার বরাবরে প্রেরণ করা হয়। তারপরেও আবুল কালামকে আটক করা অবশ্যই আইন অবমাননার শামিল। আবুল কালামকে আটকের মধ্যদিয়ে রাজশাহী অঞ্চলের ট্রাক পরিবহণ ও কৃষিক্ষেত্রে একটি অস্থিতিশীলতা সৃষ্টির চরম ষড়যন্ত্র, যা বর্তমান সরকারকে অস্থিতিশীলতার দিকে ধাবিত করবে। ওই সংবাদ সম্মেলন থেকে পুলিশ বিভাগে এই ধরণের ষড়যন্ত্রকারিদের বিরুদ্ধে অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণ এবং জনপ্রিয় ফার্টিলাইজার এসোসিয়েশন ট্রাক পরিবহন মালিক সমিতির অন্যতম নেতা আবুল কালামের নিঃশর্ত মুক্তি দাবি করেন নেতৃবৃন্দ। এছাড়াও অবিলম্বে তার মুক্তির দাবিতে নেতৃবৃন্দ রাজশাহী জেলা প্রশাসক ও আরএমপি পুলিশ কমিশনার বরাবরে স্মারকলিপি প্রদান করা হবে। এতেও যদি কর্তৃপক্ষ ব্যবস্থাগ্রহণ না করেন পরবর্তীতে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করবে বলে জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ফার্টিলাইজার এসোসিয়েশনের রাজশাহী জেলার সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, বিএডিসি ডিলার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শরিফ উদ্দীন, রাজশাহী ট্রাক মালিক সমিতির সহ-সভাপতি তোজাম্মল, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সড়ক সম্পাদক বারী উল আলম, দপ্তর সম্পাদক শামসুজ্জোহা মিলন, বিসিআইসি সার ডিলার আফজাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST