৩০ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে খড়ের গাদায় আগুন, একজন দগ্ধ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে এক কৃষকের তিনটি খড়ের গাদায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে গিয়ে স্থানীয় এক যুবক দগ্ধ হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে। অগ্নিকাণ্ডে দুই লাখ ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী কৃষক দাবি করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) রাত নয়টার দিকে উপজেলার কানইল ডাঙ্গাপাড়া গ্রামে সগেন দাসের খড়ের গাদায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাঁর অভিযোগ, ‘শত্রুতামূলকভাবে’ এ আগুন লাগানো হয়েছে। এতে তাঁর ৩০ বিঘার খড় পুড়ে গেছে।

আরও পড়ুনঃ   অবিশ্বাস্য প্রত্যাবর্তন: মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

আগুনে দগ্ধ যুবকের নাম মিঠন দাস (৩২)। তাঁকে রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আমন ধান মাড়াই করে বাড়ির খলিয়ানে তিনটি খাদা করে রেখেছিলেন কৃষক সগেন দাস। গতকাল রাত নয়টার দিকে স্থানীয়রা হঠাৎ খড়ের গাদায় আগুন দেখতে পায়। সাথে সাথে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। এসময় আগুন নেভাতে গিয়ে মিঠন দাস নামে এক যুবক আহত হন। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সগেন দাসের ছেলে সঞ্জয় দাস বলেন, ‘ধান মাড়াই করে খড়গুলো তিনটি গাদা করে রাখা হয়েছিল। গাদার খড়গুলো সারাবছর গরুকে খাওয়ানো হয়। অবশিষ্ট খড় বিক্রি করা হয়। আগুনে সব পুড়ে গেছে। গরুগুলোকে এখন কি খাওয়াবো সেটা নিয়ে দুশ্চিন্তা হচ্ছে।’ তিনি বলেন, “আগুন লাগার ধরন দেখে মনে হচ্ছে কেউ ‘শত্রুতামূলকভাবে’ আগুন লাগিয়েছে।”

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জে গৃহবধূকে কুপিয়ে নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরি, গ্রেফতার ৫

নিয়ামতপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সাহাদৎ হোসেন জানান, তাঁরা রাত নয়টার দিকে অগ্নিকাণ্ডের খবর পান। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীর নতুন এসপির যোগদান

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত নতুন ভবনের আশ্বাস

১০

রাজশাহী বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একসময় গৌরবের সর্বোচ্চ শিখরে ছিল : ভূমিমন্ত্রী

১১

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নির্বাচন : সভাপতি তোফায়েল, সাধারণ সম্পাদক রনি

১২

আরএমপির গৌরবময় ইতিহাসকে পুনঃস্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৩

রাজশাহী চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৪

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৫

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

১৬

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

১৭

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

১৮

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

১৯

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল

২০

Design & Developed by: BD IT HOST