২৮ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

মাদকবিরোধী বিশেষ অভিযানে বোয়ালমারীতে আটক-৭

ফরিদপুরের বোয়ালমারীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে সাতজন চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে সেনা ও পুলিশের যৌথ বাহিনী। 

জহিরুল ইসলাম, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে সাতজন চিহ্নিত মাদক কারবারিকে আটক করা হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) সকালে সেনা ও পুলিশের যৌথ বাহিনী তাদেরকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়।

সেনা সূত্রে জানা যায়- সকাল আনুমানিক ৭টা ৪০ মিনিটে নির্ভরযোগ্য গোয়েন্দা সূত্রে তথ্য পাওয়া যায় যে, বোয়ালমারী উপজেলায় একটি মাদক লেনদেন সংঘটিত হতে যাচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বোয়ালমারী সেনা ক্যাম্পের নেতৃত্বে স্থানীয় পুলিশের সমন্বয়ে তাৎক্ষণিকভাবে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুনঃ   বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

অভিযান চলাকালে মিলন (২৯)কে প্রধান আসামি হিসেবে আটক করা হয়। তার সঙ্গে আরও ছয়জন—পিন্টু (৩৮), রেজাউল (২৫), সজীব (৩০), এনামুল (৩৮), সফিউল (২৮) ও রবিন (২৮)—গ্রেপ্তার হয়। তল্লাশিতে তাদের কাছ থেকে ৪০৪টি ইয়াবা ট্যাবলেট এবং ১ হাজার ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

আরও পড়ুনঃ   বাংলাদেশ ম্যাচে ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদকসহ বোয়ালমারী থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ও গাঁজার মোট আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সেনা সূত্র মতে জানা যায়, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সেনাবাহিনী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরেন্দ্র সভ্যতার ইতিহাস ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর

নিবিড় মনিটরিংয়ে অনিন্দ্য হজ ব্যবস্থাপনা

বিজিবির বাধার মুখে ২০ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ

জাতিসংঘে বাংলাদেশ : রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

রাজশাহীর বাজারে মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

জুয়া প্রতিরোধ আইন,খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার

নৃশংস হত্যকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে : আসাদুল হাবিব দুলু

১০

পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে আরএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় সভা

১১

চার দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

১২

ম্যাচের আগেই মেসি বলেছিলেন, ‘৩-০ ব্যবধানে জিতবে আর্জেন্টিনা’

১৩

মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন

১৪

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণের তিনদিন ব্যাপি প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত

১৫

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাদের সাক্ষাৎ

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

১৭

রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে রাজশাহীতে সাঁড়াশি অভিযান

২০

Design & Developed by: BD IT HOST