২৩ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

নির্বাচন আয়োজনে গুরুদায়িত্ব পালনে ব্যর্থতার অবকাশ নেই : সিইসি

সিইসি এম এম নাসির উদ্দিন মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আয়োজিত রিটার্নিং অফিসার ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।

অনলাইন ডেস্ক : দেশের যুগসন্ধিকালে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মত গুরুদায়িত্ব পালনে কোথাও কোনো ব্যর্থতার অবকাশ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটরিয়ামে আয়োজিত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে রিটার্নিং অফিসার ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক এক মতবিনিময় সভায় সবার উদ্দেশ্য তিনি একথা বলেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, নির্বাচন কমিশনার- আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অবসরপ্রাপ্ত), ইসি সচিব আখতার আহমেদ, দেশের ৬৪ জন জেলা প্রশাসক, এসপি, আট বিভাগের বিভাগীয় কমিশনারগণ ও ডিআইজিবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন ৬৪ জেলার ৬৪ জন নির্বাচন কর্মকর্তা, ১০জন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও দেশের বিভিন্ন প্রান্তে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা, যারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুনঃ   আনুষ্ঠানিক ঘোষণার আগেই ব্যালন ডি’অর জয়ীর নাম জানালেন এডারসন

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘সত্যিকার অর্থে বলতে গেলে কার্যকরভাবে মাঠ পর্যায়ে যারা সরকারকে সচল রাখেন, যারা দেশটাকে চালু রাখেন, তাদের প্রায় সবাই এখানে উপস্থিত আছেন। আপনারা জানেন, আমরা একটা যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। এই ক্রান্তি লগ্নে আমাদের উপরে যে গুরুদায়িত্ব এসে পড়েছে, যদি সঠিকভাবে সে দায়িত্ব পালনে ব্যর্থ হই আমরা, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারব না। আমাদের নিজ নিজ দায়িত্ব পালনে ব্যর্থ হবার কোনো অবকাশ নেই।’

তিনি বলেন, আগেও বলেছিলাম, আইনের শাসন কাকে বলে- সেটা আমরা দেখিয়ে দিতে চাই। কথাটা বলার কারণ হচ্ছে- আমাদের বিরুদ্ধে সামষ্টিকভাবে আনা যে কোনো অপবাদ আমরা ঘোচাতে চাই। আমরা প্রমাণ করতে চাই যে আমরা সঠিক, সুন্দর নির্বাচন করতে পারি এবং এটা একমাত্র আইনের শাসনের মাধ্যমেই সম্ভব।

আরও পড়ুনঃ   শ্রীলঙ্কায় সিরিজ জিতে দেশে ফিরলেন তামিম-জাওয়াদরা

তিনি আরো বলেন, সুতরাং মাঠ পর্যায়ে যারা আছেন তারা আইনের শাসন নিশ্চিত করবেন, এটাই আমাদের কাম্য। মনে রাখবেন, আইন আমাদের সবার জন্য সমান।

প্রধান নির্বাচন কমিশনার এসময় সবাইকে নিজ নিজ দায়িত্ব সচেতনতার সঙ্গে পালন করার আহ্বান জানিয়ে বলেন, বলতে গেলে সারা বাংলাদেশ ও বাংলাদেশের প্রশাসন যাদের উপর দাঁড়িয়ে আছে, তারা আজ এখানে উপস্থিত আছেন। আপনারা যখনই সাহসী পদক্ষেপ নিবেন, আইনের প্রতিষ্ঠার চেষ্টা করবেন ও বিধিবিধানের আলোকে কাজ করবেন- ইলেকশন কমিশন আপনাদের পক্ষে থাকবে।

সবার সম্মিলিত প্রচেষ্টায় নির্বাচনের সব দায়িত্ব যথাযথভাবে পালন করা হলে কোথাও কোন রকমের বিচ্যুতি ঘটবে না আশা করে তিনি সবাইকে সঠিকভাবে, সঠিক সময়ে ও কার্যকরভাবে নিজ নিজ দায়িত্ব পালন করার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি বিএনপির

ঢাকায় সংঘর্ষের জেরে রাজশাহীতে বিক্ষোভ

ভারতে কয়লা খনি ধসে ১৮ জন নিহত, ভেতরে আটকা বহু

পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ৩১ জন নিহত

বাগমারায় আচরণ বিধিমালা লঙ্ঘনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার কর্মীদের জরিমানা

মসজিদে মব তৈরি করে মুসাফিরকে নাজেহাল

সর্বোচ্চ গোলদাতা মাশরাফি ইসলামকে এলাকাবাসীর নাগরিক সংবর্ধনা

কর্মী-ব্যবস্থাপনার সম্পর্কের দৃঢ়তায় নাবিল গ্রুপের আনন্দঘন মিলনমেলা

রাজশাহী সীমান্ত থেকে বিদেশি অস্ত্র উদ্ধার

১০

সংঘর্ষে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার আহত

১১

বাগমারায় পরিবর্তনের জোয়ার, দাঁড়িপাল্লায় আস্থা রাখছেন ভোটাররা

১২

রাজশাহীর সাফিনা পার্কে শিক্ষা সফরে গিয়ে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

১৩

বড়াইগ্রামে গাড়ির ধাক্কায় নারী ভিক্ষুকের মৃত্যু

১৪

তানোরে জামায়াত সমর্থক পিতা-পুত্রের ওপর হামলা

১৫

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে নানান অভিযোগ তুলে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন

১৭

নির্বাচিত হলে নগরীর প্রত্যেক নাগরিকের সকল সুবিধা নিশ্চিত করা হবে : মেজবা

১৮

ট্রেনে কাটা পড়ে রাবি শিক্ষার্থী নিহত

১৯

যমুনা এলাকায় ১৪৪ ধারা জারি

২০

Design & Developed by: BD IT HOST