৬ মে ২০২৪
অনলাইন সংস্করণ

আদিত্য-অনন্যার সম্পর্কে বিচ্ছেদ, নেপথ্যে?

অনলাইন ডেস্ক : দেড় মাস আগেও অনন্ত আম্বানির জামনগরের অনুষ্ঠানে একসাথে গিয়েছিলেন তারা। বলিউডের হাইপ্রোফাইল পার্টিতেও একসঙ্গে নজর কাড়তেন আদিত্য রায় কাপুর ও অনন্যা পাণ্ডে। একসঙ্গে ছুটিও কাটিয়েছেন বিদেশে বহুবার। এমনকি চাঙ্কিকন্যাকে দেখলেই রসিকতা করে ‘নাইট ম্যানেজার’ আদিত্যর কথা জিজ্ঞেস করতেন অনেকে। প্রথমদিকে রাখঢাক করলেও পরে একেবারে খুল্লামখুল্লা প্রেমের জোয়ারে ভাসেন তারকাজুটি। তবুও কেন আদিত্য-অনন্যার ২ বছরের সম্পর্কে ভাঙন?

দুই তারকার এক ঘনিষ্ঠ বন্ধুই নাকি বলিউড সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন, গত এক মাস আগেই আদিত্য-অনন্যার সম্পর্কে ফাটল ধরেছে। সবই ঠিকঠাক চলছিল তাদের। আচমকাই তাদের বিচ্ছেদ বন্ধুমহল ধাক্কা দেয়। যদিও তারা একে-অপরের প্রতি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন। অনন্যা মুভ অন করার চেষ্টা করছেন। আদিত্যও খুব পরিণতভাবেই নিজেকে সামলাচ্ছেন।

আরও পড়ুনঃ   শাহরুখ কন্যা সুহানা কত টাকার মালিক

গত মাসে অনন্যা পাণ্ডের ইনস্টা স্টোরি দেখেই বিচ্ছেদের জল্পনার সূত্রপাত। অভিনেত্রী লিখেছিলেন, যদি সে সত্যিই তোমার হয়ে থাকে, তাহলে তুমি যতই দূরে ঠেলো না কেন, সে ফিরবেই তোমার কাছে। নইলে তোমাকে ভবিষ্যতের জন্য শিক্ষামূলক পাঠ দিয়ে যাবে। আদিত্য-অনন্যার ২ বছরের সম্পর্ক একাধিকবার সংবাদের শিরোনামে এসেছে। রাতবিরেতে তাদের লুকিয়ে ডেটিংয়ে যাওয়ার ছবিও ধরা পড়েছিল পাপারাজ্জিদের ক্যামেরায়।

আরও পড়ুনঃ   কারিশমার স্বামীর ৩০ হাজার কোটির সম্পত্তির দলিলে ছেলের নামই ভুল!

অনন্যার বাবা চাঙ্কি পাণ্ডেরও বেজায় পছন্দ ছিল আদিত্য রায় কাপুরকে। তবুও কেন বিচ্ছেদ ঘটল? এদিকে সম্প্রতি রাতবিরাতে ‘প্রাক্তন’ শ্রদ্ধা রায় কাপুরের বাড়ি থেকে বের হতে দেখা গেছে আদিত্যকে। তাহলে কি পুরোনো প্রেমের জেরেই এই ভাঙন? উত্তর অধরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST