১৮ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

শাহরুখ কন্যা সুহানা কত টাকার মালিক

অনলাইন ডেস্ক : বলিউড তারকাদের সম্পত্তি, অর্থকড়ির হিসাব নিয়ে যেমন ভক্ত-অনুরাগীদের আগ্রহ, কৌতূহল রয়েছে, ঠিক তেমনিই তারকা সন্তানদের নিয়েও একই ভাবনা তাদের। বলিউডের তাবড় সব তারকারা কত টাকার মালিক হতে পারেন, সেটার ধারণা হয়ত অনেকেরই আছে। সে থেকে মনে হতে পারে, তারকাদের উত্তরসূরি হিসেবে একই পরিমাণ সম্পত্তির মালিক হতে পারে তারকা সন্তানেরা। কিন্তু অনেক তারকা সন্তানেরা আছেন, যারা বাবা-মা এর সম্পদ নয়, বরং নিজের উপার্জনকে সম্পদ বলে মনে করে।

বলিউডে এখন অনেক তারকাদের সন্তানেরা স্বাবলম্বী। কেউ আছেন, মডেলিংয়ে, অভিনয়ে, কেউ আছেন পরিচালনায়। তারা কখনও অভিনয় করে পারিশ্রমিক নিচ্ছেন, আবার কাউকে দিয়ে অভিনয় করিয়ে পারিশ্রমিক দিচ্ছেন। তাদের কেউ আবার ব্যবসাও করছেন এসবের পাশাপাশি।

আরও পড়ুনঃ   তানজিন তিশার নামে মামলা, তদন্তে ডিবি

বেশিদিন হয়নি হিন্দি সিনেমায় পা রেখেছেন বলিউড কিং শাহরুখ খানের কন্যা সুহানা খান। ‘দ্য আর্চিজ’ সিনেমা দিয়েই অভিষেক এই স্টারকিডের। সঙ্গে ছিল অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা। সে থেকে মাঝে মধ্যেই তাদের একসঙ্গে দেখা যায় বিভিন্ন অনুষ্ঠানে। যদিও তাদের সম্পর্ক নিয়েও কৌতূহলের শেষ নেই।

তবে জানা গেল অমিতাভের নাতির চেয়েও অনেক বেশি আয় সুহানার। ক্যারিয়ারের শুরু থেকেই মডেলিংয়ে ব্যস্ত তিনি। ফলে তৈরি হয়েছে পরিচিতি। বেশ কিছু ইভেন্টে কাজও করেছেন।

বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গেও যুক্ত তিনি। এক জনপ্রিয় মেকআপ ব্র্যান্ডের মুখ সুহানা খান। সে থেকে বেশ মোটা টাকাই আয় করেছেন এই স্টারকিড।

আরও পড়ুনঃ   পরিবার তুলে প্রিয়াঙ্কাকেও প্রশ্ন করেন রণবীর, খেয়েছিলেন ধমক!

জানা গেল, নিজের আয় থেকেই সুহানা খান ১২ থেকে ১৩ কোটি রুপির মালকিন। বলা যায়, শুরুটা ভালোই হয়েছে তার। বিজ্ঞাপনের মুখ হওয়ায় মাসিক আয়ও কম হয় না তার।

অন্যদিকে অগস্ত্য এতদিন এতটা দর্শকদের চোখের সামনে ছিলেন না। তাই তিনি খুব একটা সম্পত্তি তৈরি করে উঠতে পারেননি এখনও পর্যন্ত। ফলে তার ঝুলিতে রয়েছে মাত্র ১ থেকে ২ কোটি টাকা। তবে তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ইতোমধ্যেই বেশ চর্চিত। দুই বাড়িতে আসা যাওয়াও রয়েছে তাদের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

মান্দায় অবৈধভাবে তেল মজুত রাখায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

রাজশাহীতে জমকালো আয়োজনে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ

১০

রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার

১১

রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা : ফকির মাহবুব আনাম

১২

কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর

১৩

যুদ্ধের প্রথম দিনে ইরানে স্কুলে হামলায় নিহত ১৫৫: রাষ্ট্রীয় টিভি

১৪

নাটোরে বাকপ্রতিবন্ধী ছেলের হাতে মা খুন

১৫

যশোরে নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী

১৬

গোদাগাড়ীর ছয়ঘাটিতে অবৈধ জ্বালানি জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ

১৭

রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

১৮

বাঘায় ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ

১৯

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে রাসিকের স্বাস্থ্য বিভাগের সুপারভাইজারদের সাথে মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST