২০ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

গাজায় বিয়ের আসরে বোমা ফেলল ইসরায়েলি বাহিনী, নিহত ৬

অনলাইন ডেস্ক : চলমান যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার প্রধান শহর গাজা সিটিতে একটি বিয়ের অনুষ্ঠানে বোমা ফেলেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন ৬ জন এবং আহত হয়েছেন বেশ কয়েকজন।

গতকাল শুক্রবার গাজা সিটির তুফাহ এলাকায় ঘটেছে এ ঘটনা। স্থানীয় সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, হামাস-ইসরায়েল যুদ্ধের সময় তুফাহ’র স্কুলগুলোতে আশ্রয় নিয়েছিলেন স্থানীয় ফিলিস্তিনিরা। সে রকমই একটি স্কুলের দোতলায় একটি বিয়ের আয়োজন করা হয়েছিল গতকাল। যুদ্ধের কারণে আশ্রয়হীন হওয়া কয়েকটি পরিবারের সদস্যরা উপস্থিত হয়েছিলেন সেই বিয়ের অনুষ্ঠানে। তার মধ্যেই সেখানে বোমা ফেলে ইসরায়েলি বাহিনী।

আরও পড়ুনঃ   বিজেপিবিরোধী জোট ইনডিয়াকে নেতৃত্ব দিতে প্রস্তুত মমতা

কী কারণে এই হামলা চালানো হলো, সে সম্পর্কে এখনও কোনো মন্তব্য করেনি আইডিএফ।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী হামাস ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালানোর পরের দিন থেকে গাজায় সামরিক অভিযান শুরু আইডিএফ। টানা দুই বছর ধরে অভিযান চালিয়ে ৭০ হাজারেরও বেশি মানুষকে নিহত, ১ লাখ ৭০ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে আহত এবং গাজা উপত্যকাকে পুরোপুরি ধ্বংস্তূপ বানানোর পর গত ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা মনে যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েলি বাহিনী।

ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ছিল তিন স্তরের। প্রথম স্তর বা পর্যায়ের মেয়াদকাল ছিল ৬ সপ্তাহ। তার পর যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় শুরু হওয়ার কথা।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে ঈদ শুভেচ্ছায় নির্বাচনী হাওয়া, তৎপর সম্ভাব্য প্রার্থীরা

প্রথম স্তরের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে আসছে। প্রেসিডেন্ট ট্রাম্প এবং মার্কিন কর্মকর্তারা হামাস-ইসরায়েল উভয়পক্ষকে বিরতির দ্বিতীয় মেয়াদ শুরু করার তাগাদা দিচ্ছেন। এমন পরিস্থিতির মধ্যেই গাজায় বোমা হামলা চালাল আইডিএফ।

অবশ্য ইসরায়েলি বাহিনী যে যুদ্ধবিরতির মধ্যে এই প্রথম হামলা চালাল— এমন নয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ১০ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে গাজায় দেড় শতাধিকবার ছোটো বড় হামলা চালিয়েছে আইডিএফ।

সূত্র : আলজাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১০

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১১

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

১৩

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৪

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

১৫

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

১৬

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

১৭

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

১৮

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

১৯

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

২০

Design & Developed by: BD IT HOST