১৮ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে মাদক বিরোধী অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেপ্তার ৭

স্টাফ রিপোর্টার : ১৮ ডিসেম্বর রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ডিবি, বোয়ালিয়া ও রাজপাড়া থানা পুলিশ ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ মোট ৭ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরএমপি জানায়, অভিযানে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৩১৯ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৩ হাজার ২১০ টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. সোলেমান হোসেন ওরফে সালাউদ্দিন (২০), মো. ইসমাইল হোসেন ওরফে সবুজ (২৬), মো. ডালিম শেখ (৪৮), মো. আসিক (২২), মো. নাহিদ (৩১), মো. হানিফ (৪০) ও মো. রাব্বি (২১)।

পুলিশ জানায়, বুধবার (১৭ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে ডিবি পুলিশের পুলিশ পরিদর্শক মো. ইব্রাহিম খলিলের সার্বিক তত্ত্বাবধানে এসআই মোহাম্মদ হাসান আলী ও তার টিম রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজা বিক্রির সময় সোলেমান ও ইসমাইলকে আটক করে। তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা, ১৮০ গ্রাম গাঁজা ও নগদ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। ইসমাইলের বিরুদ্ধে রাজপাড়া থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

আরও পড়ুনঃ   গোদাগাড়ীতে পদ্মার পানি ব্যবহার করে সেচ কার্যক্রম পরিদর্শনে প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা

এছাড়া মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত সোয়া ১০টায় বোয়ালিয়া থানার দরগাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ডালিম শেখকে ৭০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। একই রাতে বোয়ালিয়া থানার আলুপট্টি মোড় এলাকা থেকে নাহিদকে ৫ পিস ইয়াবাসহ এবং বুধবার ভোররাতে পাঠানপাড়া এলাকায় আসিককে ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ   রাজশাহী-১ আসনের ফল পুনঃগণনার আবেদন বিএনপি প্রার্থীর 

অন্যদিকে, রাজপাড়া থানার পৃথক অভিযানে হানিফ ও রাব্বিকে ২৫ গ্রাম ও ৪৪ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। রাব্বির বিরুদ্ধে রাজপাড়া থানায় ৬টি মাদক মামলা চলমান রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত সকল আসামিই বিক্রির উদ্দেশ্যে মাদক রাখার কথা স্বীকার করেছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীর জুয়েলার্সে চুরির ঘটনায় গ্রেফতার ৮, স্বর্ণ ও টাকা উদ্ধার

১০

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

১১

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১২

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

১৩

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

১৪

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

১৫

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

১৬

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

১৭

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৮

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

১৯

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST