১৪ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহী-১ আসনের ফল পুনঃগণনার আবেদন বিএনপি প্রার্থীর 

মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন।

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : রাজশাহী-১ আসনের জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল পুনঃগণনার দাবিতে আবেদন করেছেন বিএনপি প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা ও পরবর্তী ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে নির্বাচন কমিশন সচিবের কাছে চিঠি পাঠিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফিয়া আকতার।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে জেলা রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন বিএনপি প্রার্থী। পরদিন শনিবার সেই অভিযোগের ভিত্তিতে বিষয়টি জরুরি বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন সচিবের কাছে চিঠি পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনে ভোট গ্রহণ ও গণনায় অনিয়ম, অব্যবস্থাপনা ও বিধি লঙ্ঘনের অভিযোগ এনে আবেদন করেছেন প্রার্থী। গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২-এর ৩৭ ধারা অনুযায়ী ভোট পুনঃগণনার জন্য এ আবেদন করা হয়েছে। বিষয়টি দ্রুত বিবেচনা করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুনঃ   আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে রাজশাহী-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মজিবুর রহমানকে নির্বাচিত ঘোষণা করা হয়। বেসরকারিভাবে প্রকাশিত ফলাফল অনুযায়ী তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৭১ হাজার ৭৮৬ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শরীফ উদ্দীন ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬৯ হাজার ৯০২ ভোট পেয়ে পরাজিত হন। দুই প্রার্থীর ভোটের ব্যবধান ছিল ১ হাজার ৮৮৪।

লিখিত অভিযোগে বিএনপি প্রার্থী দাবি করেন, নির্বাচনকে প্রভাবিত করতে অধিকাংশ কেন্দ্রে জামায়াত-সমর্থিত প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগ দেওয়া হয়। এসব কর্মকর্তা পরিকল্পিতভাবে গোদাগাড়ী ও তানোর উপজেলার বিভিন্ন কেন্দ্রে প্রায় ৭ হাজার ৯৮৬টি বৈধ ভোট বাতিল করেন, যা ধানের শীষ প্রতীকে দেওয়া হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এছাড়া গোদাগাড়ীর ভানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও মোহনপুর ইউনিয়নের কয়েকটি কেন্দ্রে ব্যালট সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে গণনা না করে উপজেলা নির্বাচন অফিসে এনে ফলাফল প্রস্তুত করা হয়েছে বলেও অভিযোগ করা হয়। অভিযোগে আরও বলা হয়, ফলাফল শিটে বিএনপির এজেন্টদের স্বাক্ষর নেওয়া হয়নি এবং পোষ্টাল ব্যালট গণনাতেও অনিয়ম করা হয়েছে।

আরও পড়ুনঃ   ইরানিদের ফের বিক্ষোভের আহ্বান রেজা পাহলভির, এবার মেলেনি সাড়া

বিএনপি প্রার্থী আরও দাবি করেন, হাট গোবিন্দপুর ও ভানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এজেন্টদের সম্মতি ছাড়াই ব্যালট বাক্স সরানো হয়েছে এবং স্বাক্ষর ছাড়া ফল প্রকাশ করা হয়েছে, যা পরিকল্পিত অনিয়মের প্রমাণ। এ কারণে ফলাফলের গেজেট প্রকাশ স্থগিতের আবেদনও করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে জেলা রিটার্নিং কর্মকর্তা আফিয়া আকতার বলেন, বিএনপি প্রার্থীর অভিযোগ নির্বাচন কমিশন সচিবের কাছে পাঠানো হয়েছে। কমিশনের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

উল্লেখ্য, রাজশাহী-১ আসনের এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর প্রার্থীদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। এখন বিষয়টি নিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন-এর সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট মহল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST