১৭ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

‘ক্যান্ডি শপ’ নিয়ে বিতর্কে জড়ালেন নেহা

অনলাইন ডেস্ক : মাসকয়েক আগে বিদেশের মাটিতে কনসার্ট করতে গিয়ে অনাকাঙ্ক্ষিত এক বিড়ম্বনায় পড়েছিলেন বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্কর। সেই রেশ কাটতে না কাটতেই আবারও খবরের শিরোনামে তিনি। এবার কোনো কনসার্ট নয়, নিজের নতুন গান ‘ক্যান্ডি শপ’ নিয়ে সমালোচনার মুখে পড়েছেন। সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে নেহা ও তার ভাই টনি কক্করের নতুন মিউজিক ভিডিও ‘ক্যান্ডি শপ’।

টনি কক্করের সুর করা এই গানে নেহার নাচ ও অঙ্গভঙ্গি ঘিরেই নতুন বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের বড় একটি অংশ নেহার এই পারফরম্যান্সকে ‘অশ্লীল’ বলে আখ্যা দিয়েছেন। অনেকের দাবি, পশ্চিমা বা কোরিয়ান সংস্কৃতির অন্ধ অনুকরণ করতে গিয়ে নেহা দেশীয় সংস্কৃতিকে অপমান করেছেন।

আরও পড়ুনঃ   ইরানের অনুমতির পর হরমুজ প্রণালি পার হলো থাইল্যান্ডের তেলবাহী ট্যাংকার

মিউজিক ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই ফেসবুক-ইনস্টাগ্রামে নেতিবাচক মন্তব্যের জোয়ার বইছে। কেউ কেউ অভিযোগ করেছেন, নিজেকে কিশোরী বা তরুণী দেখানোর জন্য নেহা কক্কর প্লাস্টিক সার্জারি বা কোনো ধরনের অস্ত্রোপচার করিয়েছেন।

নেহার নাচের ভঙ্গি দেখে একজন মন্তব্য করেছেন, ‘একজন বিবাহিত নারীর কাছ থেকে এমন কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি আশা করা যায় না। এগুলো বন্ধ হওয়া উচিত।’ আবার একদল সমালোচক বলছেন, গানটিতে না আছে ভারতীয় মাধুর্য, না আছে কোরিয়ান শৈলী।

আরও পড়ুনঃ   যশোরে র‌্যাবের হাতে মৃত‍্যুদণ্ড প্রাপ্ত আসামি গ্রেপ্তার

নেহা কেবল সস্তা জনপ্রিয়তার জন্য অদ্ভুত কিছু স্টেপ দিয়েছেন, যা দেখে লজ্জিত হওয়ার মতো। নেহার সঙ্গে এই গানে তার ভাই টনি কক্করও সমালোচনার তিরে বিদ্ধ হচ্ছেন। নেটিজেনদের মতে, সংগীতের মান বজায় রাখার চেয়ে শরীরি প্রদর্শনকেই প্রাধান্য দিয়েছেন এই ভাই-বোন জুটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

১০

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১১

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১২

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১৩

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৪

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৬

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৭

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৮

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৯

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST