১৭ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

তানোর প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মামুনের ইন্তেকাল শোকাহত সাংবাদিকরা

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোর প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক দৈনিক আমার দেশ পত্রিকার তানোর উপজেলা প্রতিনিধি মামুনুর রশীদ মামুন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার ভোর ৬টার দিকে তানোর পৌর এলাকার বেল পুকুরিয়াস্থ নিজ বাস ভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৪ বছর। তিনি স্ত্রী ও ১ মাত্র কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক মামুন ডায়াবেটিক রোগে আক্রান্ত ছিলেন।

তার পরিবার সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, গত কয়েকদিন থেকে তিনি জন্ডিস রোগে ভুগছিলেন। হটাৎ আকস্মিকভাবে তার মৃত্যু হয়। বেলা ২ টার দিকে জানাজার নামাজ শেষে তাকে তার পাড়ির পার্শ্বের পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। তার এই আকস্মিক মৃত্যুতে তানোর প্রেস ক্লাবের সকল সদস্যরা গভীর ভাবে মর্মাহত ও শোকাহত।

আরও পড়ুনঃ   চুক্তি না হলে ইরানে ফের অভিযান শুরুর জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র : হেগসেথ

সাংবাদিক মামুন ছাত্র জীবনে তালন্দ ললিত মোহন ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ছিলেন। ২০০৬ সালে তিনি দৈনিক উপাচার পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করে দৈনিক নতুন প্রভাত পত্রিকায় ও দৈনিক আমার দেশ পত্রিকার তানোর উপজেলা প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি দৈনিক আমার দেশ পত্রিকায় তানোর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

তানোর প্রেসক্লাবের সভাপতি সাঈদ সাজু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল বলেন, সাংবাদিক মামুনুর রশীদ মামুন ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল ও সাহসী সাংবাদিক। সাংবাদিকতা পেশায় তাঁর অবদান তানোর প্রেসক্লাবসহ স্থানীয় সাংবাদিকরা চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর অকাল মৃত্যুতে আমরা একজন আদর্শবান সহকর্মী ও মানবিক সাংবাদিককে হারালাম, যা অপূরণীয় ক্ষতি। নেতৃবৃন্দ আরও বলেন, মামুনুর অর রশীদের পেশাগত সততা, সহকর্মীদের প্রতি আন্তরিকতা ও সাংগঠনিক দক্ষতা প্রেসক্লাবের কার্যক্রমকে দীর্ঘদিন সমৃদ্ধ করেছে। শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

আরও পড়ুনঃ   যশোরের শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ এর সমাধিসৌধে বিজিবি‘র পুষ্পস্তবক অর্পন ও গার্ড অব অনার প্রদান

শোক প্রকাশ করেছেন তানোর প্রেসক্লাবের সভাপতি সাঈদ সাজু, সিনিয়র সহ-সভাপতি আশরাফুল ইসলাম রনজু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, যুগ্ন সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিঠু, ক্যাশিয়ার ইমরান হোসাইন, সদস্য লুৎফর রহমান, টিপু সুলতান,ওবাইদুর রহমান সুজন, আশরাফুল আলম, শরিফুল ইসলাম, মাহবুব আলম জুয়েল, মমিনুল ইসলাম মুন প্রমুখ। তানোর প্রেস ক্লাবের পক্ষ থেকে মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাঁর অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদাউস নসীব করো-আমিন ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক-প্রতিনিধিদের সঙ্গে আরএমপির মতবিনিময়

বাঘায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে ধান বীজ বিতরণ

গর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচির বিশেষ ক্যাম্পেইন পরিদর্শনে রাসিক প্রশাসক

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ কার্যক্রম শুরু

লালপুরে রাতের আঁধারে ৯শ পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

বাঘায় ইসলামী ব্যাংকের সামনে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ১ আসামি গ্রেপ্তার

রাজশাহীতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসমি গ্রেপ্তার

১০

রাজশাহীতে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক বিতরণ

১১

নগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশের তৎপরতায় নিখোঁজ দুই সহোদর উদ্ধার

১২

কাল সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী

১৩

আগামীকাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের

১৪

রাজশাহীতে আম বেচাকেনায় ‘ঢলন’ প্রথার অবসান, কেজি দরে কেনাবেচার সিদ্ধান্

১৫

বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

১৬

সমস্ত অর্থ পাচারের তদন্ত করা হোক : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায়

১৮

স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১৯

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্যপ্রতিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST