১৪ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

তানোরে ফসলি জমি জবরদখলের চেষ্টার অভিযোগ থানায়

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের চিমনা মাঠে ফসলি জমি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চিমনা গ্রামের মৃত ময়েজ উদ্দিনের স্ত্রী ছইমন বিবি( ৪৯) তানোর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে একই গ্রামের আব্দুল মাতিনসহ মোট নয়জনকে বিবাদী করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার মৌজা চিমনা, জেল নম্বর ৮৩, এসএ খতিয়ান নম্বর ১৯ এবং এসএ দাগ নম্বর ৫২১ এর অধীনে ধানী শ্রেণিভুক্ত মোট ১ দশমিক ২২ একর জমির মধ্যে কাত ৫৬ শতক জমির মালিক ছইমন বিবি। তিনি পৈতৃক সূত্রে প্রায় ৫০ বছর ধরে শান্তিপূর্ণভাবে ওই জমি ভোগদখল করে আসছেন। চলতি মৌসুমে তিনি জমিতে আলু চাষ করেছেন।

আরও পড়ুনঃ   রাজশাহী সীমান্তে নিষিদ্ধ ও ক্ষতিকারক কীটনাশক জব্দ

অভিযোগে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি হঠাৎ করে একই গ্রামের আব্দুল মাতিন ওই জমির একটি অংশ নিজের বলে দাবি করেন। গত ১৩ ডিসেম্বর শনিবার তিনি জমির একাংশে বাঁশের খুঁটি পুঁতে দখল নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগেও উক্ত জমিতে ধান চাষকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। তখন বিবাদীরা ধান কাটা নিয়ে বাধা সৃষ্টি করলে ছইমন বিবি রাজশাহী বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলাটি ৪০পি ২০২৫ তানোর নম্বরে রুজু হয়, যেখানে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ও ১৪৫ ধারায় আদেশ জারি করা হয়। মামলার প্রসেস নম্বর ৫৭০ (২ )এবং আদেশের তারিখ ২৯ অক্টোবর ২০২৫।

আরও পড়ুনঃ   নেত্রকোনায় সাংবাদিকের উপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

ওই মামলায় আদালত জমির প্রকৃত দখলদার কে তা নির্ধারণের জন্য তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। অভিযোগকারীর দাবি, আদালতের নির্দেশনার সুযোগ নিয়ে বিবাদী পক্ষ কৌশলে জমির একাংশে বাঁশের খুঁটি পুঁতে নিজেদের দখল দেখানোর চেষ্টা করছে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ছইমন বিবি থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST