১৩ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

সেঞ্চুরি মিস করে যা বললেন বাংলাদেশি ওপেনার

অনলাইন ডেস্ক : যুব এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দুবাইয়ে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৩ রান তোলে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। জবাবে খেলতে নেমে ৪৮ ওভার ৫ বলেই ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশের যুবারা।

লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন দুই ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বেগ। জাওয়াদ মাত্র ৪৫ বলে ফিফটি তুলে নেন। ফিফটির পরও দারুণ ব্যাটিংয়ে সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন এই ডানহাতি ওপেনার। তবে দুর্ভাগ্যবশত সেঞ্চুরির খুব কাছাকাছি গিয়েও মাইলফলক ছোঁয়া হয়নি তার। ৯৬ রান করে ফিরে যান প্যাভিলিয়নে।

আরও পড়ুনঃ   দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত, নতুন অস্ত্র আসছে : রেভল্যুশনারি গার্ড

ম্যাচ শেষে সেঞ্চুরি মিস করার আক্ষেপ প্রকাশ করলেও দলীয় জয়কেই বড় করে দেখেছেন জাওয়াদ। তিনি বলেন, ‘সেঞ্চুরি চার রানের জন্য মিস হয়েছে, একটু আক্ষেপ তো থাকবেই। তবে আমরা ম্যাচ জিতেছি, দল জিতেছে—এটাই বেশি গুরুত্বপূর্ণ। সবাই মোটামুটি ভালো করেছে। রিফাত আমার সঙ্গে ভালো শুরু করেছিল। পরে তামিম মাঝখানে ভালো খেলেছে। শেষ দিকে রিজওয়ান আর জীবন ভাই ম্যাচটা জিতিয়েছে।’

আরও পড়ুনঃ   প্যানিক হবেন না, প্রয়োজন অনুযায়ী তেল নিন : জ্বালানি মন্ত্রী

টুর্নামেন্টে ভালো শুরু হয়েছে বলে উল্লেখ করেন এই ওপেনার। জাওয়াদ বলেন, ‘টুর্নামেন্টে ভালো একটা শুরু হয়েছে। এটা ধরে রাখার চেষ্টা থাকবে। আমরা সাধারণত ম্যাচ বাই ম্যাচ খেলার চেষ্টা করি। চ্যাম্পিয়ন হতেই হবে—এমন চাপ নেই। যদি আমরা প্রতিটি ম্যাচে ভালো খেলতে পারি, ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হব।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের মতামতেই নির্ধারিত হয় বাংলাদেশের গতিপ্রবাহ : তথ্যমন্ত্রী

বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

কক্সবাজারে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পারিবারিক বন্ধন সুদৃঢ় করার আহ্বান ভূমিমন্ত্রীর

বেনাপোল দিয়ে প্রবেশ করলেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

‘আবাবিল’ ড্রোনের আঘাতে ইসরায়েলি সেনার মৃত্যু

আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ

সক্রিয় হয়েছে মৌসুমি বায়ু, ৫ দিন দেশজুড়ে বৃষ্টির আভাস

হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট

১০

নগরীতে পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে হেরোইন ও ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

১১

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কি আসলেই আসল শাকিরা ছিলেন?

১২

সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর ও শক্তিশালী করতে চায় : বাণিজ্যমন্ত্রী

১৩

সীমান্ত সুরক্ষার দাবিতে নগরীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

১৪

কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

১৫

স্থায়ী নিয়োগসহ ছয় দফা দাবিতে রাজশাহীতে কর্মচারীদের বিভাগীয় সমাবেশ

১৬

সৃজনশীল মেধা বিকাশে পবায় শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রতিযোগিতা

১৭

বগুড়ায় ৭ বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, দম্পতিসহ আটক ৩

১৮

বাজেটে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ও অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা হবে : অর্থমন্ত্রী

১৯

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ

২০

Design & Developed by: BD IT HOST