৫ মে ২০২৪
অনলাইন সংস্করণ

কিশোরীকে ধর্ষণের চেষ্টা, ভারতে দুই যুবককে পিটিয়ে হত্যা

অনলাইন ডেস্ক : মেঘালয়ের খাসি হিলস জেলার নংথলিউ গ্রামে কিশোরীকে ধর্ষণের চেষ্টা করায় দুই যুবককে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী |
ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দুই যুবককে পিটিয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা। শনিবার মেঘালয়ের পূর্ব পশ্চিম খাসি হিলস জেলায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

রোববার দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, মেঘালয়ের পূর্ব পশ্চিম খাসি হিলস জেলার নংথলিউ গ্রামে কিশোরীকে ধর্ষণের চেষ্টা করায় ওই দুই যুবককে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী।

আরও পড়ুনঃ   বন্দিদের মুক্তি না দিলে গাজায় ফের যুদ্ধ শুরুর হুমকি নেতানিয়াহুর

পুলিশ বলেছে, ভুক্তভোগী কিশোরী অভিযোগ করে বলেছে ঘটনার সময় সে বাড়িতে ছিল। ওই সময় দুই যুবক ছুরি হাতে তার ওপর আক্রমণ চালায় এবং তাকে ধর্ষণের চেষ্টা করে। তার চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে জড়ো হয়ে দু’জনকে ধরে ফেলে।

পরে গ্রামের প্রায় দেড় হাজার মানুষ সেখান থেকে অভিযুক্ত দুই যুবককে পার্শ্ববর্তী একটি কমিউনিটি হলে নিয়ে যায়। সেখানে তাদের বেধড়ক মারপিট করা হয়।

ঘটনাস্থলে পৌঁছালেও উত্তেজিত জনতা অভিযুক্ত দুই যুবককে পুলিশ কর্মকর্তাদের জিম্মায় দেয়নি।

আরও পড়ুনঃ   কে এই বালেন্দ্র শাহ, যাকে প্রধানমন্ত্রী হিসেবে চায় নেপালের জেন-জি

স্থানীয় কমিউনিটির নেতাদের সাথে পুলিশের আলোচনার সময় জনতা কমিউনিটি হলে ঢুকে পড়ে এবং অভিযুক্তদের মারধর করে। পুলিশের একজন কর্মকর্তা বলেছেন, লোকজনের বাধার কারণে পুলিশ কমিউনিটি হলে প্রবেশ করতে পারেনি।

পরে অভিযুক্ত দুই যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের চিকিৎসকরা ওই দুই যুবককে মৃত ঘোষণা করেন।

মেঘালয় পুলিশ বলেছে, এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে। গণপিটুনিতে নিহত দুই যুবক নংথলিউতে শ্রমিক হিসেবে কাজ করতেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST