১০ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ছুরিকাঘাতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মীর মৃত্যু

ছুরিকাঘাতে ওমর ফারুক শান্ত (২৬) নামের শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মীর মৃত্যু হয়ে।

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার আলীগঞ্জ এলাকায় ছুরিকাঘাতে ওমর ফারুক শান্ত (২৬) নামের শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মীর মৃত্যু হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আলীগঞ্জ পূর্বপাড়ায় এই ঘটনা ঘটে।

নিহত ওমর ফারুক শান্ত নগরীর আলীগঞ্জ পূর্বপাড়ার মো. হাসনাতের ছেলে। তিনি জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কাশিয়াডাঙ্গা থানার কর্মী ছিলেন।

স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সুদের টাকা নিয়ে এলাকার হালিমের সাথে তর্কে লিপ্ত হয়। এসময় জামায়াতকর্মী ওমর ফারুক শান্ত ঠেকাতে গেলে সুদকারবারীরা তাকে ছুরিকাঘাত করে। এতে গুরুত্বর আহত হন শান্ত। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালে মর্গে রয়েছে। এনিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

রামেক হাসপাতালের মুখপাত্র শঙ্কর কে বিশ্বাস বলেন, শরীরের বিভিন্ন স্থানে জখম নিয়ে শান্ত নামের এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে পৌঁছানের আগেই তার মৃত্যু হয়। তার শরীরে অনেক জায়গায় জখমের চিহ্ন রয়েছে। আইনি প্রক্রিয়ার জন্য মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৬

রাজপাড়া থানা জামায়াত ইসলামের সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান বলেন, ওমর ফারুক শান্ত জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন কাশিয়াডাঙ্গা থানার একজন কর্মী ছিলেন। বাকবিতন্ডার এক পর্যায়ে শান্তকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। আমি এই হত্যার বিচার চাই, হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।

রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক বলেন, প্রাথমিক অবস্থায় আমরা জানতে পেরেছি জমি জমা বিক্রয়ের মধ্যস্তার টাকা-পয়সার লেনদেনের জেরে হত্যার ঘটনাটি ঘটেছে। এছাড়া এ হত্যার সাথে নয়ন, রিপন, রুবেল জড়িত আছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হতে পেরেছি। মরদেহ হাসপাতালে মর্গে রয়েছে। আইনগত ব্যবস্থাগ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুনঃ   পুঠিয়ায় অজ্ঞাত ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষক নিহত

এদিকে,জামায়াতকর্মী ওমর ফারুক শান্তকে ছুরকিাঘাতে হত্যার ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী মহানগরী জামায়াত ইসলাম।

রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার আলীগঞ্জ এলাকায় সুদের কারবারী স্থানীয় যুবলীগ কর্মী নয়ন, পিতা মন্টু , রুবেল , পিতা আমীর আলী, রিপন, পিতা মন্টু সুদের টাকা নিয়ে বুধবার সন্ধ্যায় অত্র এলাকার হালিমের সাথে তর্কে লিপ্ত হয়। এসময় জামায়াতকর্মী ওমর ফারুক শান্ত ঠেকাতে গেলে সুদকারবারীরা তাকে ছুরিকাঘাত করে। শান্তকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এই হত্যাকান্ডের তীব্র নিন্দা, প্রতিবাদ ও হত্যাকারীদরে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন রাজশাহী মহানগরী জাামায়াতে ইসলামীর আমীর ড. মাওলনা কেরামত আলী ও সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এমন নৃশংস হত্যাকান্ড খুবই উদ্বেগজনক, দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে। সেই সাথে নিহতের পরিবারে প্রতি শোক ও সমাবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ যেনো প্রিয় ভাই ওমর ফারুক শান্তকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইপারসনিকসহ চার ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

বিগত ১৬ বছর দেশে বিরোধী দল বলে কোনো কিছু ছিল না : রাজশাহীতে নাহিদ ইসলাম

এ্যাডভোকেট বার এসোসিয়েশন সকল উন্নয়নে কাজ করা হবে : এমপি মিলন

দুর্গাপুরে কৃষিজমির টপসয়েল রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

যশোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

বাঘায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর ইফতার ও দোয়া মাহফিল

বাগমারায় বিএনপি নেতা অধ্যাপক কামাল হোসেনের উদ্যোগে ইফতার মাহফিল

নিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

রাজশাহীতে অনুমোদনহীন লাচ্ছা সেমাই বিক্রি করায় আর্থিক জরিমানা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১০

নগরীতে ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

১১

শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়, মনুষ্যসৃষ্ট দুর্যোগকেও প্রতিহত করতে হবে : জেলা প্রশাসক আফিয়া আখতার

১২

রাজশাহী’র সীমান্তে দুর্লভ কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

১৩

রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

১৪

মান্দায় সাংবাদিক সিরাজুল ইসলামের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

১৫

৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী

১৬

‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৭

নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই থাকবে : ভূমিমন্ত্রী মিনু

১৮

রাজশাহীতে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

১৯

রাজশাহীর বাঘা সীমান্তে ভারতীয় মদ ও স্কাফ সিরাপ জব্দ

২০

Design & Developed by: BD IT HOST