১০ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

যশোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

যশোরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা।

মনির হোসেন, যশোর প্রতিনিধি : যশোরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার শহরের নিউমার্কেট এলাকার চৌধুরী কিচেন, দড়াটানার নিউ ভৈরব হোটেল এবং এইচ এম এম রোডের পোশাকের দোকান ঝিলিক-এ অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। প্রায় সাড়ে তিন ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান। অভিযানে নিরাপদ খাদ্য অফিস, কৃষি বিপণন দপ্তর, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং জেলা পুলিশের সদস্যরা অংশ নেন।

আরও পড়ুনঃ   কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের ঈদ শুভেচ্ছা বিনিময়

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানের শুরুতেই টাস্কফোর্সের নজরে আসে নিউমার্কেট এলাকার চৌধুরী কিচেন। সেখানে ফ্রিজ খুলতেই পাওয়া যায় মেয়াদোত্তীর্ণ খাবারের স্তূপ। এছাড়া সরকারের নিষিদ্ধ এনার্জি ড্রিংক এবং আমদানিকারকের ট্যাগবিহীন বিদেশি পণ্য বিক্রির দায়ে প্রতিষ্ঠানের ম্যানেজার সোহেল রানার কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে টিমটি শহরের দড়াটানার নিউ ভৈরব হোটেল-এ যায়। সেখানে দেখা যায় দই বিক্রি করা হলেও তা ওজনে কম দেওয়া হচ্ছে। এ অপরাধে হোটেলের ম্যানেজার মনিরুল ইসলামের কাছ থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আরও পড়ুনঃ   চামড়া দেশের রপ্তানি খাতের অন্যতম সম্ভাবনাময় খাত : শিল্পমন্ত্রী

অন্যদিকে এইচ এম এম রোডের পোশাকের দোকান ঝিলিক-এ গিয়ে দেখা যায়, বিদেশি থ্রি-পিস বিক্রি করা হলেও নেই কোনো ক্রয় ভাউচার এবং ক্রেতাদের দেওয়া হচ্ছিল না সঠিক রশিদ। এ অনিয়মের দায়ে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক বজলুর রহমানের কাছ থেকে আরও ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে আরও উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহা, ক্যাবের প্রতিনিধি ও জেলা পুলিশের সদস্যরা

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST